Tranding

05:20 PM - 04 Feb 2026

Home / Politics / ১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের আবেদন। রাজ্যকে তলব হাইকোর্টের

১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের আবেদন। রাজ্যকে তলব হাইকোর্টের

পাশাপাশি ভোট না হওয়া পর্যন্ত ওই সমস্ত এলাকায় ‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি বন্ধ রাখা যায় কিনা তাও হলফনামা আকারে জানতে চাইল আদালত।

১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে  ভোটের আবেদন।  রাজ্যকে তলব হাইকোর্টের

১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে  ভোটের আবেদন।  রাজ্যকে তলব হাইকোর্টের

 রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোট কেন্দ্রীয় বাহিনী দ্বারা করানো সম্ভব কিনা তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি ভোট না হওয়া পর্যন্ত ওই সমস্ত এলাকায় ‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি বন্ধ রাখা যায় কিনা তাও হলফনামা আকারে জানতে চাইল আদালত।

গত ১২ ফেব্রুয়ারি চার পুরনিগমে ভোট হয়। ফল বের হয় ১৪ তারিখ। চারটিতেই জয়ী হয় তৃণমূল। এদিকে পুরভোটে অশান্তির অভিযোগ তুলেছে বিরোধীরা। সে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বুধবার সেই মামলার শুনানি হয়। সেই নিয়ে বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ির ভোট কেন্দ্রগুলির সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানতে চাওয়া হয় বিরোধীদের অভিযোগ সম্পর্কে কী ভাবছে রাজ্য সরকার? এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। তার মধ্যে হলফনামায় রাজ্যকে জিজ্ঞাস্য বিষয়গুলি নিয়ে জানাতে হবে। উল্লেখ্য, গত চার পুরনিগমের ভোটেও হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের দিকে বল ঠেলে দিয়েছিল। এবারও প্রথমে রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট। তবে এবার অনেকগুলি পুরসভায় একসঙ্গে ভোট। সেই দিক থেকে আদালত অন্য কেন্দ্র বাহিনী ইস্যুতে কোনও সিদ্ধান্ত নেয় কিনা এবার সেটাই দেখার।

Your Opinion

We hate spam as much as you do