Tranding

10:14 AM - 04 Feb 2026

Home / National / গোয়ার TMC নেতা লুইজিনহো তৃণমূলের হয়ে ভোট লড়বেন না। কিসের ইঙ্গিত?

গোয়ার TMC নেতা লুইজিনহো তৃণমূলের হয়ে ভোট লড়বেন না। কিসের ইঙ্গিত?

কে দাঁড় করানোর প্রস্তাব কংগ্রেসের সঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাই র বিরুদ্ধে Fertado কেন্দ্রে। অভিযোগ এই প্রচেষ্টা লুইকে জেতানোর জন্য নয়, যদি ক্যাথলিক ভোট কেটে সেখানে বিজেপিকে জেতানো যায়।

গোয়ার TMC নেতা লুইজিনহো তৃণমূলের হয়ে ভোট লড়বেন না। কিসের ইঙ্গিত?

গোয়ার TMC নেতা লুইজিনহো তৃণমূলের হয়ে ভোট লড়বেন না। কিসের ইঙ্গিত?

 

লুইজিনহো ফালেইরো চিরকাল নাভেলিম থেকে দাঁড়াতেন । সেই নাভেলিমে দাঁড়াবে চার্চিলের মেয়ে ভালঙ্কা আলেমাও (পয়সা দিয়েছে)। আর লুইজিনহো কে দাঁড় করানোর প্রস্তাব কংগ্রেসের সঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাই র বিরুদ্ধে Fertado কেন্দ্রে। অভিযোগ এই প্রচেষ্টা লুইকে জেতানোর জন্য নয়, যদি ক্যাথলিক ভোট কেটে সেখানে বিজেপিকে জেতানো যায়।

 

লুইজিনহো এতটাই অখুশি যে তার নাম ঘোষণা হতেই হঠাৎ উঠে তৃণমূল অফিস ছেড়ে চলে যায়। 

 

এর আগে গোয়ায়  তৃণমূল কংগ্রেসে (টিএমসি) যোগ দেওয়ার তিন মাসের মাথায় সাবেক বিধায়ক লাভু মামলতদারসহ দলটির পাঁচ সদস্য গত শুক্রবার পদত্যাগ করেছেন।
দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো পদত্যাগপত্রে ওই নেতারা বলেছেন, ‘আমরা এআইটিসিতে (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস) যোগ দিয়েছিলাম এই আশা নিয়ে যে, দলটি গোয়া এবং গোয়ার বাসিন্দাদের জন্য উজ্জ্বল দিন বয়ে আনবে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে দলটি এই রাজ্য ও রাজ্যের বাসিন্দাদের বুঝতে পারেনি।’
চিঠিতে আরো বলা হয়, ‘এমজিপির (মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি) দিকে হিন্দু ভোট এবং ক্যাথলিক ভোট এআইটিসির দিকে টানার পদক্ষেপ নিয়েছে এআইটিসি, যা দলের সাম্প্রদায়িক চরিত্রকে তুলে ধরে। আমরা এমন একটি দলের সঙ্গে চলতে চাই না, যারা গোয়াবাসীকে বিভক্ত করার চেষ্টা করছে। আমরা গোয়ার ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্যকে ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। আমরা এটাকে রক্ষা করব।’

এছাড়াও জোড়াফুলের সঙ্গ ত্যাগ করেছেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লরেঙ্কো (Alexio Reginaldo)। গোয়ার ভোটের  আর এক মাসও বাকি নেই। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নির্বাচন। আর তার আগে রেজিনাল্ডোর তৃণমূল ত্যাগে বেশ অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই তিনি মমতার দলে যোগ দিয়েছিলেন। কিন্তু বেশিদিন মন টিকল না জোড়াফুল শিবিরে। রবিবাসরীয় বিকেলে দলের সঙ্গে প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেন গোয়ার কংগ্রেসের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি।২১ ডিসেম্বর তৃণমূলে যোগ দিয়েছিলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো। তিনি গোয়ার কুর্তোরিমের বিধায়ক ছিলেন। এর পাশাপাশি গোয়ার প্রদেশ কংগ্রেস কার্যনির্বাহী সভাপতিও ছিলেন তিনি।

সবচেয়ে বড় ধাক্কা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর নির্বাচনে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ। 

Your Opinion

We hate spam as much as you do