কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই মানিকের খোঁজ শুরু করে পুলিশ। রাত ৮টার কিছু সময় আগেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আদালতের নির্দেশ কার্যকর না করতে পেরে শেষমেশ থানায় ডায়েরি করে পুলিশ।
নিখোঁজ মানিক ভট্টাচার্য! সন্ধান চেয়ে হাই কোর্টের এসিপি ডায়েরি করে গেলেন থানায়
September 28, 2022
মানিক ভট্টাচার্য্য ‘নিখোঁজ’! সন্ধান চেয়ে কলকাতা হাই কোর্টের এসিপি ডায়েরি করে গেলেন যাদবপুর থানায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাত ৮টা নাগাদ মানিকের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি।
যদিও তাঁকে এক দিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার তিনি সিবিআই দফতরে গেলে তাঁকে গ্রেফতার করতে পারত না সিবিআই।
মঙ্গলবার ওই নিখোঁজ ডায়েরিটি করেন কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি)। জানা গেছে, এসিপি-কে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রতিলিপি দেন। তার ভিত্তিতেই পুলিশ মানিকের খোঁজ শুরু করে। খুঁজে না পাওয়ার কারণে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই মানিকের খোঁজ শুরু করে পুলিশ। রাত ৮টার কিছু সময় আগেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আদালতের নির্দেশ কার্যকর না করতে পেরে শেষমেশ থানায় ডায়েরি করে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের ওএমআর (OMR) শিট নষ্টের মামলায় নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ রাত আটটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ মানিক ভট্টাচার্য তদন্তে অসহযোগিতা করলে তাঁকে হেফাজতে নিয়ে সিবিআই মানিক ভট্টাচার্যকে হেফাজতেও নিতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
We hate spam as much as you do