Tranding

11:48 AM - 04 Feb 2026

Home / National / সোমবার নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভার ভোট গ্রহণ। সীমান্ত সীল।

সোমবার নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভার ভোট গ্রহণ। সীমান্ত সীল।

দুটি রাজ্যেই ৬০টি করে বিধানসভা কেন্দ্র। দুই রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর লোকজন টহল দেওয়ার সঙ্গে বাড়তি নজর রাখছে সীমান্ত এলাকায়। নির্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয় এবং নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ করে দেওয়া হয়েছে।

সোমবার  নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভার ভোট গ্রহণ। সীমান্ত সীল।

সোমবার  নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভার ভোট গ্রহণ। সীমান্ত সীল।
 
 FEBRUARY 26, 2023


আগামিকাল সোমবার  নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভার ভোট গ্রহণ। গতকাল শনিবার বিকাল চারটের সময়েই শেষ হয়েছে নির্বাচনী প্রচার। গত এক মাসের বেশি সময় ধরে দুই রাজ্যে, নিজের নিজের কেন্দ্রে ভোটারদের মন জয় করতে ঝাঁপিয়ে পড়েছেন সব প্রার্থীরাই। অন্যদিকে এই নির্বাচন ঘিরে যাতে কোন অশান্তি না হয় সেই জন্য চুড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে নাগালান্ড এবং মেঘালয়ে।


দুটি রাজ্যেই ৬০টি করে বিধানসভা কেন্দ্র। দুই রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর লোকজন টহল দেওয়ার সঙ্গে বাড়তি নজর রাখছে সীমান্ত এলাকায়। নির্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয় এবং নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ এবং মায়ানমার থেকে এখন যাতে কেউ আসতে না পারেন সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছে। ২ তারিখ, নির্বাচনের ফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত ওই আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ থাকবে।

Your Opinion

We hate spam as much as you do