Tranding

01:37 PM - 04 Feb 2026

Home / National / সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি নেই উদ্বোধন বয়কট বিরোধীদের

সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি নেই উদ্বোধন বয়কট বিরোধীদের

এখানেই শেষ নয়। সাভারকারের জন্মদিনে নতুন সংসদ ভবনের উদ্বোধনের মোদী সরকারের সিদ্ধান্তেরও নিন্দা করা হয়েছে। বিরোধীদের মতে, জাতির পিতা মহাত্মা গান্ধী থেকে ভিন্নমত পোষণ করতেন হিন্দুত্ববাদী সাভারকার। স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা নিয়ে রয়েছে বিতর্ক। এ হেন ব্যক্তির জন্মদিনে কেন নতুন সংসদের উদ্বোধন, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন।

সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি নেই  উদ্বোধন বয়কট বিরোধীদের

সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি নেই  উদ্বোধন বয়কট বিরোধীদের
 
May 24, 2023 

আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বুধবার সকালে কংগ্রেস, , ডিএমকে, সিপিএম, সিপিআই
তৃণমূল, সিপিআইএমেল এনসিপি, আপ-সহ ১৯টি বিরোধী রাজনৈতিক দল একটি লিখিত বিবৃতি প্রকাশ করে জানাল সেই অনুষ্ঠান বয়কটের কথা। কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, আপ-সহ ১৯টি বিরোধীদল বিবৃতি জারি করে জানিয়ে দিল, সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। তাই নতুন ভবনের কোনও অর্থ তাদের কাছে নেই।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন, তা নিয়ে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আগেই প্রশ্ন তুলেছিল। এবার ১৯টি বিরোধী দল যৌথ বিবৃতিতে লিখেছে, ‘সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। নতুন ভবনের কোনও অর্থ আমাদের কাছে নেই। এই পরিস্থিতিতে আমরা যৌথ ভাবে ঘোষণা করছি, নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করছি।’ পাশাপাশি লেখা হয়েছে, ‘সর্ব ক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এবং এই বার্তা আমরা দেশের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে বদ্ধপরিকর।’

এখানেই শেষ নয়। সাভারকারের জন্মদিনে নতুন সংসদ ভবনের উদ্বোধনের মোদী সরকারের সিদ্ধান্তেরও নিন্দা করা হয়েছে। বিরোধীদের মতে, জাতির পিতা মহাত্মা গান্ধী থেকে ভিন্নমত পোষণ করতেন হিন্দুত্ববাদী সাভারকার। স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা নিয়ে রয়েছে বিতর্ক। এ হেন ব্যক্তির জন্মদিনে কেন নতুন সংসদের উদ্বোধন, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন।

এদিকে, সংসদভবন বয়কটে বিরোধীদের সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলেও চাপে কেন্দ্রীয় সরকার। বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের ব্যক্তিগত ব্যাপার বলে সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য আবেদন জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

Your Opinion

We hate spam as much as you do