Tranding

11:52 AM - 04 Feb 2026

Home / National / রাহুল গান্ধীকে ইডির সাড়ে আট ঘণ্টা জেরা, মঙ্গলবার ফের,পুলিশের ধাক্কায় পাঁজরে চিড় চিদম্বরমের

রাহুল গান্ধীকে ইডির সাড়ে আট ঘণ্টা জেরা, মঙ্গলবার ফের,পুলিশের ধাক্কায় পাঁজরে চিড় চিদম্বরমের

সোমবার সকালে দিল্লির আকবর রোডে কংগ্রেস অফিস থেকে বিরাট কনভয় নিয়ে ইডি দফতরে যান রাহুল গান্ধী। কনভয়ে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ বাঘেল। ন্য়াশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে হাজিরা দিতে ডাকা হয় রাহুল গান্ধীকে।

রাহুল গান্ধীকে ইডির সাড়ে আট ঘণ্টা জেরা, মঙ্গলবার ফের,পুলিশের ধাক্কায় পাঁজরে চিড় চিদম্বরমের

রাহুল গান্ধীকে ইডির সাড়ে আট ঘণ্টা জেরা, মঙ্গলবার ফের,পুলিশের ধাক্কায় পাঁজরে চিড় চিদম্বরমের

সোমবার সাড়ে আট ঘণ্টা জেরার পর রাত ১০টা নাগাদ দিল্লির ইডির দফতর থেকে বেরোলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার তাঁকে ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করা হয়েছিল। প্রথমে আড়াই ঘণ্টা জেরার পর বিরতি দেওয়া হয় কংগ্রেস নেতাকে। সেখান থেকে হাসপাতালে মা সোনিয়া গান্ধীর সঙ্গের দেখা করতে যান রাহুল ও প্রিয়াঙ্কা। উল্লেখ্য, কোভিড আক্রান্ত হয়ে সোনিয়া এখন দিল্লির গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ফিরে ফের ইডি দফতরে (ED Office) যান রাহুল গান্ধী। এরপর  ন্যাশনাল হেরাল্ড মামলায়  তাঁকে ম্যারাথন জেরা করেন ইডি কর্তারা। মঙ্গলবার ফের তলব করা হয়েছে কংগ্রেস নেতাকেএদিকে রাহুল গান্ধীকে ইডি তলব করার প্রতিবাদে দিল্লিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে পাঁজরে চিড় ধরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের। টুইটারে তিনি জানান, এখন তিনি ঠিক আছেন।

সোমবার সকালে দিল্লির আকবর রোডে কংগ্রেস অফিস থেকে বিরাট কনভয় নিয়ে ইডি দফতরে যান রাহুল গান্ধী। কনভয়ে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ বাঘেল। ন্য়াশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে হাজিরা দিতে ডাকা হয় রাহুল গান্ধীকে।

ইডির তরফে রাহুল গান্ধীকে ডাকার প্রতিবাদে সোমবার দিল্লিতে কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল বের করা হয়। কংগ্রেসের মুখপাত্র রনদীপ সূরযেওয়ালা সকালে জানান, কংগ্রেস নেতৃত্ব ইডি অফিসের দিকে শান্তিপূর্ণ মিছিল করবে। কিন্তু ইডি দফতরের উদ্দেশে কংগ্রেসের মিছিল বেরোতেই রাস্তায় ব্যারিকেড করে পুলিশ। কিছু কংগ্রেস কর্মী ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাঁজরে চিড় ধরে চিদম্বরমের। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীকে আটক করে পুলিশ।

Your Opinion

We hate spam as much as you do