বান্দিপোরায় গুলশন চকে এই জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকায় পুলিশ কর্মীদের ওপর জঙ্গি হামলার নিন্দা করছি। এই হামলায় জম্মু ও কাশ্মীর পুলিশের দুই জওয়ান মহম্মদ সুলতান ও ফৈয়াজ আহমেদের মৃত্যু হয়েছে। তাঁদের আত্মার শান্তি কামনা করছি
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলা, নিহত দুই পুলিশ কর্মী
এই জঙ্গি হামলায় মহম্মদ সুলতান ফৈয়াজ আহমেদ জখম হন। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পুলিশের দুই জওয়ানকে মৃত ঘোষণা করেন।
Kashmir Terrorist Attack: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলা,
জম্মু ও কাশ্মীর বান্দিপোয়ার গুলশন চকে পুলিশ কর্মীদের ওপর নারকীয় হামলা চালাল জঙ্গিরা। এই হামলায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্রে পাওয়া খবর অনুয়ায়ী, এই জঙ্গি হামলায় মহম্মদ সুলতান, ফৈয়াজ আহমেদ নামে দুই পুলিশ কর্মী জখম হন। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পুলিশের দুই জওয়ানকে মৃত ঘোষণা করেন। হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।
বান্দিপোরায় গুলশন চকে এই জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকায় পুলিশ কর্মীদের ওপর জঙ্গি হামলার নিন্দা করছি। এই হামলায় জম্মু ও কাশ্মীর পুলিশের দুই জওয়ান মহম্মদ সুলতান ও ফৈয়াজ আহমেদের মৃত্যু হয়েছে। তাঁদের আত্মার শান্তি কামনা করছি। তাঁদের পরিবার যেন এই শোক সামলানোর শক্তি অর্জন করতে পারে, সেই প্রার্থনা জানাচ্ছি।
We hate spam as much as you do