সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, আজ রাজ্যের মানুষ বলছেন এ রাজ্যের বুকে কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই। ভাঙা বুকের পাঁজর দিয়ে আমরা আবার নতুন বাংলা গড়বো। সেখানে বিজেপি তৃণমূলের কোনও নাটক চলবে না। সেই বাংলায় হিন্দু মুসলমান কাউকে আলাদা ভাবে দেখা হবে না।
নতুন বাংলা গড়ার লড়াই, বেশিরভাগ সমঝোতা সম্পন্ন বাম প্রার্থী তালিকা আগেই প্রকাশ হবে - মহঃ সেলিম
02 Mar 2026
রাজ্যের মানুষ আর কোনও সাম্প্রদায়িক শক্তিকে রাজ্যে জায়গা দিতে রাজি নন। সম্প্রীতির ভিতে নতুন বাংলা গড়ে তোলার জন্য বামপন্থীরা লড়াই করছে। তৃণমূল এবং বিজেপি রাজ্যে বারবার বিভাজন তৈরি করছে। বামপন্থীদের লড়াই এর বিরুদ্ধে। রবিবার সাংবাদিকদকের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
রবিবার কলকাতায় রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণ অনুষ্ঠানে সাংবাদিকরা বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে প্রশ্ন করলে মহম্মদ সেলিম বলেন, মানুষ একবার পরিবর্তন দেখেছে। সেদিন যারা বামফ্রন্টকে হটানোর কথা বলেছিলেন, আজ তাঁরা বুঝেছেন খুব অন্যায় হয়ে গেছে। এঁদের অনেককেই সেই সময় হোরডিং-এ দেখা যেত। এখন তাঁদের অনেকেই মুখ লুকিয়েছেন।
মহম্মদ সেলিম আরও বলেন, লালকৃষ্ণ আদবানীর রথযাত্রার সময়কার পরিস্থিতি মানুষ দেখেছে। দেশজুড়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল। ৩৬৫ জেলায় দাঙ্গা হয়েছিল। বিজেপি আজ আবার সেই পরিস্থিতি তৈরি করতে চাইছে। মমতা ব্যানার্জিও তাই চাইছেন। একদিকে আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি। আর অন্যদিকে তৃণমূল বিজেপি বারবার বিভাজনের রাজনীতি টেনে আনতে চাইছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, আজ রাজ্যের মানুষ বলছেন এ রাজ্যের বুকে কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই। ভাঙা বুকের পাঁজর দিয়ে আমরা আবার নতুন বাংলা গড়বো। সেখানে বিজেপি তৃণমূলের কোনও নাটক চলবে না। সেই বাংলায় হিন্দু মুসলমান কাউকে আলাদা ভাবে দেখা হবে না।
প্রসঙ্গত, গত সপ্তাহের শনিবার রাজ্যের একাধিক জায়গা থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরু হয়েছে। কোচবিহারে রাসমেলার মাঠ থেকে যাত্রার সূচনা করেন বিজেপি’র জাতীয় সভাপতি নীতিন নবীন।
গতকাল সাংবাদিকরা বামফ্রন্টের প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করলে মহম্মদ সেলিম জানান, আমাদের প্রার্থী তালিকা আই প্যাকের অফিসে থাকে না। ইতিমধ্যেই শনিবার বামফ্রন্টের বৈঠক হয়েছে। ছ'ভাগের মধ্যে পাঁচ ভাগ আসনেই আমাদের সমঝোতা হয়ে গেছে। যেটুকু বাকি আছে তাও দ্রুত সেরে ফেলা হবে। বিজেপি তৃণমূলের আগেই আমরা প্রার্থী তালিকা প্রকাশ করব।
We hate spam as much as you do