জানা গিয়েছে, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মহিশুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি। দিল্লি পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন একজন পুরুষ এবং মহিলা। তাদের নাম অমল শিন্ডে এবং নীলম ।
লোকসভায় হামলা ! অভিযুক্তরা বিজেপি সাংসদের অতিথি
13 ডিসেম্বর23
শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জানা গিয়েছে, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মহিশুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি। দিল্লি পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন একজন পুরুষ এবং মহিলা। তাদের নাম অমল শিন্ডে এবং নীলম ।
এই হামলা নিয়ে বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ এই ঘটনার পর অভিযুক্তদের কাছ থেকে পর একটি ভিজিটর পাস উদ্ধার করা হয়েছে। এটি বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অফিস থেকে জারি করা হয়েছে। তবে, যে সাংসদের অফিসই পাস ইস্যু করুক না কেন, যে কোনও দর্শনার্থীকে সংসদে প্রবেশের অনুমতি দেওয়ার আগে অবশ্যই পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যেতে হবে।‘ কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম জানিয়েছেন , ‘প্রথমে ভেবেছিলেন দর্শনার্থী গ্যালারি থেকে কেউ পড়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি লাফ দেওয়ার পরেই আমি বুঝতে পারি যে এটি একটি নিরাপত্তা লঙ্ঘন। তারপরেই তাঁরা বিষাক্ত গ্যাস ছড়ানো শুরু করে।‘
2001 সালের 13 ডিসেম্বর হামলা হয়েছিল সংসদে ৷ সেই ঘটনার 22 বছর পূর্তি হল আজ, বুধবার ৷ আর সেই দিনই ওই হামলার আতঙ্ক আবার ফিরে এল সংসদে ৷ এবার হামলার চেষ্টা হল একেবারে সংসদের অন্দরে ৷ লোকসভার গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দেন একজন।
কিছুক্ষণের মধ্যে লোকসভার অন্দরে রঙিন গ্যাসে ভরে যায় ৷ দুপুর একটা নাগাদ ওই ঘটনা ঘটে ৷ তখন অধিবেশন চলছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন অনেক সাংসদ ৷ যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় নিজের বক্তব্য পেশ করছিলেন মালদা উত্তরের সাংসদ বিজেপির খগেন মুর্মু ৷
গ্যালারি থেকে লোকসভার অধিবেশন কক্ষে ঝাঁপ দেওয়ার পর এক যুবকহঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু হয় ৷ দেখা যায়, এক ব্যক্তি সংসদদের বসার জায়গা থেকে পালানোর চেষ্টা করছেন ৷ সঙ্গে সঙ্গে অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷ পরে জানা যায় যে হিন্দিতে স্লোগানও দেওয়া হচ্ছিল ৷ বলা হচ্ছিল - তানাশাহী নেহি চলেগি (একনায়কতন্ত্র চলবে না) ৷
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "এক ব্যক্তিকে লোকসভার বেঞ্চের উপর লাফিয়ে উঠতে দেখা গিয়েছে যখন জিরো আওয়ার চলছে, তখন অন্য একজনকে পাবলিক গ্যালারি থেকে কিছু টিয়ার গ্যাস ছিটাতে দেখা গিয়েছে ।"
এই ঘটনায় সংসদ ভবনের বাইরে থেকে দু’জনকে আটক করা হয়েছে ৷ ধৃতদের নাম নীলম (42) ও অমল শিন্ডে (25) ৷ তারা সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল ৷ অন্যদিকে বাকি দু’জনকে সংসদ ভবনের ভিতর থেকে ধরা হয় ৷ তাদের পরিচয় এখনও জানা যায়নি ৷
তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এটিকে “ভয়ঙ্কর অভিজ্ঞতা” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আচমকাই এমন হামলায় তাঁরা হতভম্ব হয়ে পড়েন।’ কী করে লোকসভায় এমন ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনা ফের আরও একবার ২০০১ সালে সাংসদ হামলার স্মৃতিকে মনে করিয়ে দিল।
We hate spam as much as you do