আন্দোলনকারীদের পাশে বিমান বসু, মহঃ সেলিম সুজন চক্রবর্তীরা। অবস্থানরত সব বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে এবং সমস্ত বেআইনি নিয়োগ বাতিল করতে হবে, এই দাবিতে আজ ধর্মতলা থেকে ৬০০ দিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবীতে বামফ্রন্টের সুবিশাল মিছিল হয়।
'বঞ্চনার ৬০০ দিন' বামেদের মিছিলে পা মেলালেন হাজার মানুষ
November 4,2022,
অবস্থান-আন্দোলনের ৬০০ তম দিন, চাকরিপ্রার্থীদের কথায় 'বঞ্চনার ৬০০ দিন' আজ ৬০০ তম দিনে পড়ল ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন। চারিদিকে জ্বলছে মোমবাতি। একাধিক পোস্টার, ফেস্টুনে ঢেকেছে এলাকা। সবেতেই উল্লেখ একটি সংখ্যার। ৬০০। গ্রীষ্ণ-বর্ষা পেরিয়ে শীত। আজ ৬০০ তম দিনে পড়ল ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন।
মেয়ো রোডে গাঁধীমূর্তির নিচে দীর্ঘদিন ধরে চাকরিতে নিয়োগের দাবিতে অবস্থান আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। মেয়ো রোডে গাঁধীমূর্তির নিচে দীর্ঘদিন ধরে চাকরিতে নিয়োগের দাবিতে অবস্থান আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
বামফ্রন্টের রাজ্যনেতারা এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়। এদিন বামেরাও মিছিল করে যান ধর্নামঞ্চে। আন্দোলনকারীদের পাশে বিমান বসু, মহঃ সেলিম সুজন চক্রবর্তীরা। অবস্থানরত সব বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে এবং সমস্ত বেআইনি নিয়োগ বাতিল করতে হবে, এই দাবিতে আজ ধর্মতলা থেকে ৬০০ দিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবীতে বামফ্রন্টের সুবিশাল মিছিল হয়।
এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান-আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন চাকরিপ্রার্থীরা।
এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান-আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন চাকরিপ্রার্থীরা।
তবে কীভাবে হবে সমস্যার সমাধান, কীভাবে কাটবে নিয়োগ-জট তা নিয়ে সমাধানসূত্র এখনও বোঝা যাচ্ছে না। নিজেদের দাবিকে আরও জোরালো করার দাবিই অবস্থান আন্দোলনের ৬০০ তম দিনে তুললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের ভাষায় যা 'বঞ্চনার ৬০০ দিন'।
চাকরিপ্রার্থীদের বক্তব্য হাতে গোনা কয়েকজন মিলে একটা অপশক্তির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। আর এখন গোটা বাংলা, গোটা ভারত জুড়ে আন্দোলনের আবেগ পৌঁছে গিয়েছে। আন্দোলনের যৌক্তিক ভিত্তি প্রতিষ্টিত হয়েছে।
We hate spam as much as you do