Tranding

10:48 AM - 04 Feb 2026

Home / Opinion / বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৮০০ ছাড়ালো, সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ৮০০০

বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৮০০ ছাড়ালো, সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ৮০০০

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৬০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২ হাজার ৪৪৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২৯৪।

বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা  ৮০০ ছাড়ালো, সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ৮০০০

বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা  ৮০০ ছাড়ালো, সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ৮০০০
 

বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা তিনদিন ধরে সাড়ে ৮০০-র উপরে। বাড়ছে সক্রিয়ের সংখ্যা। শুক্রবার করোনা সক্রিয়ের সংখ্যা ফের ৮০০০-এর গণ্ডি ছুঁল বাংলায়। এদিনের দৈনিক পরিসংখ্যানে করোনা সংক্রমণের হার অনেকটা কমলেও বাংলায় আবার বাড়তে শুরু করেছে সক্রিয়ের সংখ্যা। সোমবার করোনা সংক্রমণ ৬০০-য় নেমে গিয়েছিল। টেস্টিং হয়েছিল ২৪ হাজার। তারপর টেস্টিং বাড়াতেই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে পৌঁছে গেল সাড়ে ৮০০-র উপরে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৬০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২ হাজার ৪৪৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২৯৪। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.০৯ হয়েছে।
 

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ২ হাজার ৪৪৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার। এদিন ২৭ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৬০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮১৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৭৫ হাজার ১৫২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ।
 

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৫৪ হাজার ৭৬৬। ১৫৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৮৩৮১। এদিন টেস্টিং হয়েছে ৪১১১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.০৯ শতাংশ।
 

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৫১০৪। এদিন ২৩৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩০৯৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭৬ জন বেড়ে হয়েছে ১০১৭১৪। হাওড়ায় আক্রান্ত ৯৯৫০৪। এদিন আক্রান্ত হয়েছেন ৫১ জন। হুগলিতে ৭২ জন বেড়ে আক্রান্ত ৮৭০৪৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১৫০-এর নিচে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে সংক্রমণ ৫০-এর উপরে। বাকি ১৮ জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন উত্তর দিনাজপুরে। ৮ জেলায় ১০ বা ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২০ জন।

Your Opinion

We hate spam as much as you do