Tranding

01:28 PM - 04 Feb 2026

Home / National / বিরোধী ঐক্যের ঘোষনার পরও কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে কেন গেল না তৃণমূল? কিছুক্ষণ পরেই সোনিয়ার সঙ্গে সাক্ষাত মমতার,

বিরোধী ঐক্যের ঘোষনার পরও কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে কেন গেল না তৃণমূল? কিছুক্ষণ পরেই সোনিয়ার সঙ্গে সাক্ষাত মমতার,

যেসময় রাহুল গান্ধী বিরোধীদের নিয়ে বৈঠক করে সাংবাদিক সম্মেলন করছেন ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। কিন্তু যেখানে নিজে তিনি বারবার বিরোধী ঐক্য নিয়ে কথা বলছেন সেথানে একজন সাংসদেকে সেখানে পাঠানো যেত। সেটা করেননি

বিরোধী ঐক্যের ঘোষনার পরও  কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে কেন গেল না তৃণমূল? কিছুক্ষণ পরেই সোনিয়ার সঙ্গে সাক্ষাত মমতার,

বিরোধী ঐক্যের ঘোষনার পরও  কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে কেন গেল না তৃণমূল? কিছুক্ষণ পরেই সোনিয়ার সঙ্গে সাক্ষাত মমতার,

newscopes.in      28th july

  বিরোধী জোট নিয়ে যখন একদিকে তৎপর মমতা। ঠিক সেই সময়ই পেগাসাস ইস্যুতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের বৈঠকে যোগ দিল না তৃণমূল কংগ্রেস। এদিকে আজ বিকেলেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে গেলেন । তার জন্যেও আরও বেশি করে দিল্লি সফরে আসা মমতার। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত হয়।

যদিও বিরোধীদের বৈঠকে যোগ না দিলেও মমতা ব্যানার্জী জানিয়েছেন পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তার দল।
গনতন্ত্রের মুল কাঠামোটাই দূর্বল থেকে দূর্বল হচ্ছে। এর মধ্যে স্পাই ওয়ার। সবার ফোনে আড়ি পাতা।
পেগাসাস ইস্যুতে সকাল থেকেই উত্তাল লোকসভা। দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছোড়ার অভিযোগ ওঠে। তারপরেই পেগাসাস ইস্যুতে পরবর্তী রণকৌশল ঠিক করতে বিরোধীদের একজোট করে বৈঠকে বসেন রাহুল গান্ধী। সেই বৈঠকে সব বিরোধী রাজনৈতিক দল উপস্থিত থাকলেও ছিল না তৃণমূল কংগ্রেস।

এত কথা বলে শেষে কেন বৈঠক এড়াল তৃণমূল? উঠছে প্রশ্ন। মোদিজীর সাথে এর আগে দীর্ঘ সাক্ষাত হয় মুখ্যমন্ত্রীর।

যেসময় রাহুল গান্ধী বিরোধীদের নিয়ে বৈঠক করে সাংবাদিক সম্মেলন করছেন ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। কিন্তু যেখানে নিজে তিনি বারবার বিরোধী ঐক্য নিয়ে কথা বলছেন সেথানে একজন সাংসদেকে সেখানে পাঠানো যেত। সেটা করেননি মমতা। তৃণমূল সুপ্রিমোর এই পদক্ষেপে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাহলে ঠিক কি চাইছেন মমতা?  বিজেপি বিরোধী ঐক্যে কতটা আন্তরিক তিনি? এজন্য কতটা সহযোগিতা করবেন তিনি?

এদিকে পেগাসাস ইস্যুতে মমতা  সরব হয়েছেন। সংসদীয় কমিটির বৈঠকের পর মমতা নিজে বলেছেন, তাঁর দল এই ইস্যুতে লড়াই চালিয়ে যাবে। তাঁর ফোনও হ্যাক করা হয়েছে।  ফোনে আড়িপাতা কাণ্ডে মোদী সরকারের বিরুদ্ধে তাঁর দল লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন।

বিরোধীদের বৈঠকে অনুপস্থিত থাকলেও
আজ বিকেলেই দিল্লির ১০ জনপথে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বৈঠকে আগে তৃণমূল কংগ্রেস নেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে কে হবেন বিরোধী জোটেন নেত্রী। তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মমতা। শুধু বলেছেন যে কেউ নেতৃত্ব দিতে পারেন,  তিনি জ্যোতিষী নন।

Your Opinion

We hate spam as much as you do