কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এদিন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। হামলার অভিযোগ তুলে BJP-র তুলোধনা করে তিনি লেখেন, 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কতটা ভয় পয়েছেন তা বোঝা যাচ্ছে। আরও প্রমাণ প্রয়োজন আপনার? ভারত জোড়ো ন্যায় যাত্রাতে এত ভয়? তাঁর গুণ্ডারা কংগ্রেসের পোস্টার ছিঁড়ে ফেলেছে। গাড়িতে হামলা চালিয়েছে।
অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রায় BJPর হামলার অভিযোগ, হিমন্তর বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস
20 Jan 2024,
রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র উপর হামলার অভিযোগ। কংগ্রেসের অভিযোগ শনিবার অসমে রাহুলের এই পদযাত্রায় হামলা চালায় BJP আশ্রিত গুণ্ডারা। সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করার অভিযোগ তোলা হয়েছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। জানা গিয়েছে, লখিমপুরে পদযাত্রা প্রবেশ করার পর পোস্টার নষ্ট করা হয়েছে। ব়্যালিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানাচ্ছে কংগ্রেস কর্মী-সমর্থকরা।
এই হামলার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। অত্যন্ত নিন্দাজনক ঘটনা। ভারত জোড়ো ন্যায় যাত্রার গাড়িতে হামলা করা হয়েছে। পদযাত্রায় বাধা এবং দলীয় পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। অসমের লখিমপুরে BJP-র গুণ্ডারা এই কাণ্ড ঘটিয়েছেন।' তাঁর সংযোজন, 'গত ১০ বছরে BJP এই রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করেছে। মানুষের কণ্ঠস্বর দমন করে রাখার চেষ্টা হয়েছে। গণতন্ত্রকে হাইজ্যাক করা হয়েছে এই রাজ্যে।' তবে এই হামলার জেরে কোনওভাবে পদযাত্রা থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এদিন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। হামলার অভিযোগ তুলে BJP-র তুলোধনা করে তিনি লেখেন, 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কতটা ভয় পয়েছেন তা বোঝা যাচ্ছে। আরও প্রমাণ প্রয়োজন আপনার? ভারত জোড়ো ন্যায় যাত্রাতে এত ভয়? তাঁর গুণ্ডারা কংগ্রেসের পোস্টার ছিঁড়ে ফেলেছে। গাড়িতে হামলা চালিয়েছে।
এদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পালটা তোপ দেগেছেন কংগ্রেসের বিরুদ্ধে। তিনি বলেন, 'গান্ধী পরিবারের থেকে বেশি দুর্নীতিগ্রস্ত আর কেউ হতে পারে না।' তিনি আরও বলেন, 'তবে গান্ধী পরিবারের থেকে এখন কোনও কটূ কথা ধেয়ে এলে আমি তা আশীর্বাদ হিসেবেই মাথা পেতে নিই "
এদিকে কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছে " এখনই কংগ্রেসের এই যাত্রা অসমে যা প্রভাব ফেলছে তা দেখে নড়ে গিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কত নীচে নামতে পারেন তিনি, সেটাই এখন দেখার।'
We hate spam as much as you do