সুজন ও সৌগত দু’জনেই পশ্চিমবঙ্গের পরিচিত নেতা। সুবক্তা। সংসদে বক্তৃতা করার অভিজ্ঞতাও রয়েছে। ফলে, দমদমে সুজন চক্রবর্তী প্রার্থী অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।
দমদমে হাইভোল্টেজ লড়াই! বামেদর সুজন বনাম TMCর সৌগত
মার্চ 16, 2024
লোকসভায় ৪২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম ।
দমদম কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্ট টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি ডঃ সুজন চক্রবর্তী। প্রথমবার যাদবপুর কেন্দ্রের বাইরে বেরোবেন তিনি। দমদমে তৃণমূলের প্রার্থী সৌগত রায়। সুজন ও সৌগত দু’জনেই পশ্চিমবঙ্গের পরিচিত নেতা। সুবক্তা। সংসদে বক্তৃতা করার অভিজ্ঞতাও রয়েছে। ফলে, দমদমে সুজন চক্রবর্তী প্রার্থী অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।
২০০৪ সালে যাদবপুর কেন্দ্র থেকেই জিতে সাংসদ হন সুজন চক্রবর্তী।
দমদমে প্রার্থী হলেন সুজন চক্রবর্তী। এবারের লোকসভার আগে রাজনৈতিক ময়দান থেকে অবসরের জল্পনা উস্কে দেন তৃণমূল সাংসদ সৌগত রায় । যদিও তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল। এবার কি সুজন চক্রবর্তী পারবেন সৌগত রায়কে হারিয়ে দমদমের সাংসদ হবেন? রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা!
ইতিমধ্যেই সিপিআইএম এবং তৃণমূল উভয় দলই জোরদার প্রচারে নেমেছে।
We hate spam as much as you do