Tranding

01:48 PM - 04 Feb 2026

Home / National / রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়ল ৫০ টাকা, মধ্যবিত্তের ধাক্কা

রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়ল ৫০ টাকা, মধ্যবিত্তের ধাক্কা

এখন দিল্লিতে ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ১০৫৩ টাকায় পাওয়া যাবে। ১৪.২ কেজি সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে ৫ কেজির ছোট ঘরোয়া সিলিন্ডারের দামও। এর দাম সিলিন্ডার প্রতি ১৮ টাকা বেড়েছে।

রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়ল ৫০ টাকা, মধ্যবিত্তের ধাক্কা

রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়ল ৫০ টাকা, মধ্যবিত্তের ধাক্কা 
 
06 Jul 2022,

ফের ধাক্কা মধ্যবিত্তের হেঁশেলে। জিনিসের দাম বেড়ে যাওয়া আবারও বিপাকে ফেলেছে সাধারণ মানুষকে। ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। সেগুলোর দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে মানুষের সমস্যা আরও বাড়ল, সন্দেহ নেই।

এখন দিল্লিতে ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ১০৫৩ টাকায় পাওয়া যাবে। ১৪.২ কেজি সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে ৫ কেজির ছোট ঘরোয়া সিলিন্ডারের দামও। এর দাম সিলিন্ডার প্রতি ১৮ টাকা বেড়েছে।

অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এর দাম সিলিন্ডার প্রতি সাড়ে ৮ টাকা কমানো হয়েছে। তবে, এই স্বস্তি খুব বেশি নয়।

জানিয়ে রাখা যাক, এর আগে মে মাসে ঘরোয়া সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি সিলিন্ডারের দাম উঠেছিল ৯৯৯ টাকা।

 ডমেস্টিক সিলিন্ডারের রেট  (সব দাম টাকায়)
দিল্লি: ১০৫৩
মুম্বই: ১০৫৩
কলকাতা: ১০৭৯
চেন্নাই: ১০৬৯
লখনউ: ১০৯১
জয়পুর: ১০৫৭
পাটনা: ১১৪৩
ইন্দোর: ১০৮১
আহমেদাবাদ: ১০৬০
পুনে: ১০৫৬
গোরখপুর: ১০৬২
ভোপাল: ১০৫৯
আগ্রা: ১০৬৬

অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এর দাম সিলিন্ডার প্রতি ৮.৫০ টাকা কমানো হয়েছে। তবে এই স্বস্তি খুব বেশি নয়।

Your Opinion

We hate spam as much as you do