Tranding

10:16 AM - 04 Feb 2026

Home / Politics / CITU থেকে তথ্যমিত্র সঞ্চালকদের দাবীতে বিক্ষোভ ডেপুটেশন

CITU থেকে তথ্যমিত্র সঞ্চালকদের দাবীতে বিক্ষোভ ডেপুটেশন

আধার কার্ড, প্যান কার্ড, ই শ্রম কার্ড সহ বিভিন্ন কাজের কমিশনের টাকা বাকি রাখা যাবে না। , তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের নির্দিষ্ট বেতন পি এফ, ই এস আই, চালু করতে হবে।

CITU থেকে তথ্যমিত্র সঞ্চালকদের দাবীতে বিক্ষোভ ডেপুটেশন

CITU থেকে তথ্যমিত্র সঞ্চালকদের দাবীতে বিক্ষোভ ডেপুটেশন

 

ডিজিটাল আর্মির নামে শোষণ নয় চাই ন্যয্য অধিকার। এই ভাবনাকে সামনে রেখেই ALL BENGAL CSC VLE UNION ( CITU) এর ডাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ১০দফা দাবীতে ডেপুটেশন  ও বিক্ষোভ প্রদর্শিত হয়। 


তথ্যমিত্র সঞ্চালকদের রাজ্যে ও কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তরের কাজ, মাসিক সান্মানিক ভাতা, সামাজিক সুরক্ষা ( PF ESI, Bonus) এবং প্রত্যেক সরকারি ভবনে ১৫০ বর্গফুট জায়গা বিদ্যুৎ ইন্টারনেট ও প্রয়োজনীয় সরঞ্জামের দাবীতে আজ  শ্রমিক সংগঠন সিট্যুর পক্ষ থেকে কলকাতায় এই বিক্ষোভ করা হয়। 


তথ্যমিত্র সঞ্চালকদের পরিষেবার জন্য ঠিকমত প্রশিক্ষন মিলছেনা। অথচ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের নতুন সফটওয়্যার চালু হচ্ছে। 
বিভিন্ন অভিযোগের জন্য হেল্প ডেস্ক চালুর প্রয়োজন। 
সবচেয়ে গুরুত্বপূর্ণ digipay, আধার লিঙ্ক, ভোটার কার্ড, ব্যাঙ্কিং সেক্টরের পরিষেবার কাজ এদের না দিয়ে সরাসরি প্রাইভেট এজেন্সিকে দেওয়া হচ্ছে। 

 
১) তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের কাজের জায়গা থেকে উৎখাত করা চলবে না। 
২)রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সব পোর্টালে কাজ করার অধিকার দিতে হবে। 
৩)আধার কার্ড, প্যান কার্ড, ই শ্রম কার্ড সহ বিভিন্ন কাজের কমিশনের টাকা বাকি রাখা যাবে না। 
৪) তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের নির্দিষ্ট বেতন পি এফ, ই এস আই, চালু করতে হবে। 
সহ মোট ১০ দফা দাবিতে আজ  কলকাতা মহাজাতি সদনের সামনে CSC E- GOVERNENCE SERVICE INDIA LTD এর সদর দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। 

Your Opinion

We hate spam as much as you do