সম্ভাল ইস্যুতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার আর্জি জানান রাহুল। কংগ্রেসের সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল বলেন,'উত্তরপ্রদেশের সম্বলে সাম্প্রতিক বিরোধের বিষয়ে রাজ্য সরকারের পক্ষপাতদুষ্ট ও তাড়াহুড়ো মনোভাব অত্যন্ত দুঃখজনক। যাঁরা হিংসা ও গুলিবর্ষণে তাঁদের প্রিয়জন হারিয়েছে তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।'
বিজেপির তৈরি বিভেদেই সম্ভালে হিংসা, মৃত ৪, তীব্র ক্ষোভে রাহুল সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবী করলেন
25 Nov 2024
উত্তর প্রদেশের সম্ভালে হিংসার জেরে এপর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর উঠে এসেছে। রবিবার এক মসজিদের সমীক্ষা ঘিরে এই হিংসার সূত্রপাত। এদিকে, ঘটনার চরম নিন্দা করে বিজেপি শাসিত যোগীগড় উত্তর প্রদেশ নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপির ক্ষমতা ব্যবহারের জেরেই হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। আর কী বললেন রাহুল? দেখা যাক।
সম্ভাল ইস্যুতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার আর্জি জানান রাহুল। কংগ্রেসের সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল বলেন,'উত্তরপ্রদেশের সম্বলে সাম্প্রতিক বিরোধের বিষয়ে রাজ্য সরকারের পক্ষপাতদুষ্ট ও তাড়াহুড়ো মনোভাব অত্যন্ত দুঃখজনক। যাঁরা হিংসা ও গুলিবর্ষণে তাঁদের প্রিয়জন হারিয়েছে তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।'
রাহুল গান্ধী, প্রশাসনের বিরুদ্ধে সমস্ত পক্ষের কথা না শুনে ব্যবস্থা নেওয়ার অভিযোগ করেন, যা পরিস্থিতি আরও খারাপ করে এবং মানুষের মৃত্যুর দিকে নিয়ে যায়, বলে মন্তব্য করেন রাহুল। তিনি বলেন,' হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে ফাটল ও বৈষম্য সৃষ্টির জন্য বিজেপির ক্ষমতার ব্যবহার… রাষ্ট্র বা দেশের স্বার্থে নয়।' এরইসঙ্গে তিনি বলেন,'আমি সুপ্রিম কোর্টকে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে হস্তক্ষেপ করার এবং ন্যায়বিচার করার জন্য অনুরোধ করছি।'''
উত্তর প্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী সকলের কাছে শান্তি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রাহুল গান্ধী বলেন,' ভারত যাতে সাম্প্রদায়িকতা ও বিদ্বেষ নয়, ঐক্য ও সংবিধানের পথে এগিয়ে যায়, তা নিশ্চিত করতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে।'
We hate spam as much as you do