Tranding

02:56 PM - 04 Feb 2026

Home / National / দেশজুড়ে প্রতিরক্ষা বেসরকারিকরণ এবং অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ

দেশজুড়ে প্রতিরক্ষা বেসরকারিকরণ এবং অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ

WFTU world federation of trade unions ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে । গতকাল সর্বত্র এই প্রতিবাদ সংগঠিত হয় ।

দেশজুড়ে প্রতিরক্ষা বেসরকারিকরণ এবং অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ

দেশজুড়ে প্রতিরক্ষা বেসরকারিকরণ এবং অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প এই প্রতিরক্ষা শিল্প । কোম্পানিকরনের নামে দেশি বিদেশী মালিকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রিয় সরকার । কোনও সুরক্ষা বা গোপনীয়তা থাকছে না । আগামী ২৬ শে জুলাই থেকে এর প্রতিবাদে দেশের সমস্ত প্রতিরক্ষা কারখানায় লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে । এই সিদ্ধান্তের পরই কেন্দ্রীয় সরকার এই ধর্মঘট  রোখার জন্য এক অর্ডিন্যান্স জারি করেছেন । essential defense service ordinance EDSO . এর ফলে শুধু ধর্মঘট করতে পারবে ণা এমন নয় , কোণও রকম গো স্লো ওভারটাইম না করা বা গনছুটি নেওয়া চলবে না । এই বেশ খানিকটা অগণতান্ত্রিক ও দমনমূলক অর্ডিন্যান্স এর বিরুদ্ধে ২৩শে জুলাই সারা ভারতে প্রতিরক্ষা সংগঠনগুলো প্রতিবাদের ডাক দিয়েছিল ।

 

WFTU world federation of trade unions  ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে । গতকাল সর্বত্র এই প্রতিবাদ সংগঠিত হয় । দেশের প্রতিরক্ষায় ৪১টি কারখানায় ৮২ হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন । কোম্পানিকরনের ফলে কর্মচারীদের চাকরির নিরাপত্তা থাকবে না । এর আগে দুবার এই পরিকল্পনা তীব্র শ্রমিক আন্দোলনের ফলে ব্যর্থ হয়েছে । বক্তারা বলেন এবার করোনা মহামারীকে অজুহাত করে সমস্ত আন্দোলন বন্ধ করে দিতে চাইছে । এই অর্ডিন্যান্সের বিরোধিতা করে গণতন্ত্রের কণ্ঠরোধের চক্রান্ত বলে অভিহিত করা হয় । এছাড়া এই সরকার যে অন্য সব সরকারি ক্ষেত্র যেমন ব্যাঙ্ক , রেল , টেলিকম , বিদ্যুৎ  এর মত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বেসরকারিকরণের পথে । এর বিরুদ্ধে তীব্র গন আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ । এই বিষয়ে ইছাপুর রাইফেল ও মেটাল কারখানার সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । এদের মধ্যে আই এন টি ইউ সি , সি আই টি ইউ  সহ আরও নেতৃবৃন্দ । মজদুর ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য উপস্থিত করা হয় ।

Your Opinion

We hate spam as much as you do