Tranding

10:22 AM - 04 Feb 2026

Home / Other Districts / SSC নিয়োগ দুর্নীতি ঢাকতে এক সময়, এক এক রকম বলছেঃ বিকাশ ভট্টাচার্য

SSC নিয়োগ দুর্নীতি ঢাকতে এক সময়, এক এক রকম বলছেঃ বিকাশ ভট্টাচার্য

এসএসসি কত বড় দুর্নীতি করেছে, সেটা যত প্রকাশ্য আসছে তত নিজেকে বাঁচাবার জন্য এক সময় এক এক কথা বলছে। এখন সমস্ত রেকর্ড আদালতের কাছে পেশ হোক, তাহলে আরও অনেক নতুন তথ্য বেরোবে। আমরা অপেক্ষা করছি আগামী দিনে সমস্ত সত্য প্রকাশিত হোক। যত এই দুর্নীতির তথ্য আসবে যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাঁদের কৌঁসুলীরা আদলতে চমকে উঠবেন।’

SSC নিয়োগ দুর্নীতি ঢাকতে এক সময়, এক এক রকম বলছেঃ বিকাশ ভট্টাচার্য

SSC নিয়োগ দুর্নীতি ঢাকতে এক সময়, এক এক রকম বলছেঃ বিকাশ ভট্টাচার্য

January 28, 2024
 

 স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে বড় মন্তব্য করলেন সিনিয়র আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য । ‘অপেক্ষা করছি আগামীদিনে সমস্ত সত্য প্রকাশিত হোক’, নিয়োগ দুর্নীতি নিয়ে এমনই বললেন আইনজীবি। 


SSC দুর্নীতি নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'এসএসসি (SSC) একটা আইনি সংস্থা যার ওপর নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এসএসসি কত বড় দুর্নীতি  করেছে, সেটা যত প্রকাশ্য আসছে তত নিজেকে বাঁচাবার জন্য এক সময় এক এক কথা বলছে। এখন সমস্ত রেকর্ড আদালতের কাছে পেশ হোক, তাহলে আরও অনেক নতুন তথ্য বেরোবে। আমরা অপেক্ষা করছি আগামী দিনে সমস্ত সত্য প্রকাশিত হোক। যত এই দুর্নীতির তথ্য আসবে যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাঁদের কৌঁসুলীরা আদলতে চমকে উঠবেন।’ 


প্রসঙ্গত উল্লেখ্য, গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক, ওএমআর-সহ সমস্ত নথি আদালতে পেশের নির্দেশ। ২৪ জানুয়ারির মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেছেন যে এসএসসিকে কি করে বিশ্বাস করবো? তাঁরা বারেবারে নিজেদের অবস্থান বদলেছে। 

 

Your Opinion

We hate spam as much as you do