Tranding

03:56 AM - 22 Mar 2026

Home / Other Districts / বোমার পর ভোটার কার্ড! বাসন্তীর রাস্তার ধার থেকে উদ্ধার হল কয়েক হাজার কার্ড

বোমার পর ভোটার কার্ড! বাসন্তীর রাস্তার ধার থেকে উদ্ধার হল কয়েক হাজার কার্ড

বুধবার সাতসকালে গ্রামবাসীরা রাস্তায় বেরিয়ে দেখেন, রাস্তার পাশে প্রচুর ভোটার কার্ড পড়ে রয়েছে। যে জায়গায় ভোটার কার্ডগুলি পড়েছিল, সেখান দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু কে বা কারা কখন এসে ওই ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

বোমার পর ভোটার কার্ড! বাসন্তীর রাস্তার ধার  থেকে উদ্ধার হল কয়েক হাজার কার্ড

বোমার পর ভোটার কার্ড! বাসন্তীর রাস্তার ধার  থেকে উদ্ধার হল কয়েক হাজার কার্ড
 

Feb 08, 2023 

আবার বাসন্তী। পঞ্চায়েত ভোটের দামামা বাজার আগেই বাসন্তী শিরোনামে।
বোমা বিস্ফোরণের ঘটনার রেষ কাটতে না কাটতেই এরমধ্যেই সেখানে রাস্তার ধারে উদ্ধার হল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড । বুধবার সকালে এই নিয়ে তোলপাড় পড়ে যায় এলাকায়। পঞ্চায়েত ভোটের আগে গ্রামের মধ্যে প্রচুর ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

 বুধবার সাতসকালে গ্রামবাসীরা রাস্তায় বেরিয়ে দেখেন, রাস্তার পাশে প্রচুর ভোটার কার্ড পড়ে রয়েছে। যে জায়গায় ভোটার কার্ডগুলি পড়েছিল, সেখান দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু কে বা কারা কখন এসে ওই ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এদিন সকাল সকাল এমন ঘটনার খবর পেয়ে গ্রামে যায় পুলিশ। তাঁরা ভোটার কার্ডগুলি উদ্ধার করে। দেখা গিয়েছে, কার্ডগুলির বেশিরভাগই উত্তর ২৪ পরগনার। কেউ হালিশহর, নৈহাটি, ব্যারাকপুরের বাসিন্দা, কারও বাড়ি আবার বারাসত-বসিরহাট এলাকার। সেখান থেকে এই কার্ডগুলি বাসন্তীতে এল, তা নিয়ে ধন্দে সকলেই।


আবারও বাসন্তী, এবার রাস্তার ধার থেকে উদ্ধার হল কয়েক হাজার ভোটার কার্ড!রাস্তার ধার থেকে ভোটার কার্ড উদ্ধার
দক্ষিণ ২৪ পরগনা: এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী দুপক্ষের মধ্যেই। তার মধ্যেই রাস্তার ধার থেকে উদ্ধার হল প্রচুর ভোটার কার্ড। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে বাসন্তীর (Basanti) রাস্তার পাশ থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়। বাসন্তীতে রাস্তার পাশে পড়ে রয়েছে প্রচুর ভোটার কার্ড। সকালে স্থানীয় বাসিন্দারাই কাজে যাওয়ার পথে ভোটার কার্ড গুলি রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের কুলতলি বাজার এলাকায় যে রাস্তা দিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে, সেখানে নিত্য মানুষের যাতায়াত। কিন্তু কে বা কারা কখন ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে। দেখা গিয়েছে ভোটার কার্ডগুলি বেশিরভাগই উত্তর ২৪ পরগনা জেলার। যে সকল ব্যক্তিদের ভোটার কার্ড উদ্ধার হয়েছে, সেগুলি বেশিরভাগই বারাসত, হালিশহর, নৈহাটি, বারাকপুর, বসিরহাট এলাকার।


বিডিও সৌগতকুমার সাহা জানান, কী হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে মারাত্মকভাবে আহত হন দুজন। ঘটনার তদন্তে আসে ফরেনসিক টিমও। নেপথ্যে অবশ্য শাসকদলের কোন্দলের তত্ত্বই উঠে এসেছে প্রাথমিকভাবে। বেশ কয়েকজনকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে পুলিশ। এরইমধ্যে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

Your Opinion

We hate spam as much as you do