এদিকে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল এএনআই-কে বলেন, 'আসলে, বিজেপি সাংসদরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করে। তাঁরা বিরোধী দলনেতার পথ আটকে দিয়েছিলেন। আমরা ইতিমধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এই নিয়ে।' কংগ্রেসের কে সুরেশ এএনআই-কে বলেন, 'কংগ্রেস সাংসদরা স্পিকারের সঙ্গে দেখা করে বিজেপি সাংসদদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে
সংসদে ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ আহত, রাহুলের বিরুদ্ধে FIR
19 Dec 2024,
এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। অপরদিকে কংগ্রেস এই নিয়ে লোকসভা স্পিকারকে চিঠি লেখে।
'রাহুলের ধাক্কায়' ICU-তে সাংসদ, বিরোধী দলনেতার নামে FIR করল BJP
'রাহুলের ধাক্কায়' ICU-তে সাংসদ, বিরোধী দলনেতার নামে FIR করল BJP
রাহুল গান্ধীর ধাক্কায় নাকি চোট পান মাথায়। এই আবহে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি হাসপাতালের আইসিইউ-তে ভরতি। এই আবহে এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। অপরদিকে কংগ্রেস এই নিয়ে লোকসভা স্পিকারকে চিঠি লেখে। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল। (আরও পড়ুন: এখনও নিখোঁজ একাধিক, মুম্বইয়ের ফেরি দুর্ঘটনায় মৃতর সংখ্যা আরও বাড়তে পারে?)
এদিকে আহত বিজেপি সাংসদকে হাসপাতালে গিয়ে দেখে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রহ্লাদ যোশী। সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রতাপ চন্দ্রের সঙ্গে। তিনি বলেন, 'যা ঘটেছে তা দুঃখজনক এবং গণতান্ত্রিক বিশ্বাসের পরিপন্থী। এটা হওয়া উচিত নয়। সংসদের কিছু ডেকোরাম আছে, এবং এটি প্রত্যেকেরই বজায় রাখা উচিত।' এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, 'রাহুল গান্ধী আজ দুই বিজেপি সাংসদকে ঠেলে ফেলে দিয়েছেন যারা এখন হাসপাতালে ভরতি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত সমগ্র কংগ্রেসের। সংসদ কোনও কুস্তির আখড়া নয়।'
এদিকে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল এএনআই-কে বলেন, 'আসলে, বিজেপি সাংসদরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করে। তাঁরা বিরোধী দলনেতার পথ আটকে দিয়েছিলেন। আমরা ইতিমধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এই নিয়ে।' কংগ্রেসের কে সুরেশ এএনআই-কে বলেন, 'কংগ্রেস সাংসদরা স্পিকারের সঙ্গে দেখা করে বিজেপি সাংসদদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে ঢোকার চেষ্টা করলে বিজেপি সাংসদরা তাঁকে সংসদে ঢুকতে দেননি... তারপর তিনি হাউসে যাওয়ার জন্য ধাক্কা দিয়েছিলেন।'
এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ বলেন, 'রাহুল গান্ধী এসে এক সাংসদকে ঠেলে দিলেন। সেই সাংসদ তখন আমার ওপরে এসে পড়েন। এরপরে আমি পড়ে যাই। আমি তখন শিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিলাম।' আর রাহুলের বক্তব্য, 'এই ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি সাংসদরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তখন আমাকে ধাক্কা দেওয়া হয়। হুমকি দেওয়া হয়। তাই এটা ঘটেছে... হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খার্গকে ধাক্কা দেওয়া হয়েছে)। কিন্তু আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভিতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি সাংসদরা আমাদের ভিতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন... তারা সংবিধানকে আক্রমণ করছে এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছেন।'
We hate spam as much as you do