সাংবাদিক বৈঠক করে বিজেপি জানায় মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। আজ সন্ধ্যে সাড়ে সাতটায় শপথ গ্রহণ করবেন তিনি। বিজেপি হিন্দুত্বের জন্য শিন্ডেকে সমর্থন করবে বলেও জানিয়েছেন।
‘হিন্দুত্ববাদ’কেই সামনে রেখে শিন্ডেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসাল বিজেপি
দলভাঙা শিবসেনা নেতাকে নিজের পাশে বসিয়ে আজ একথা ঘোষণা করে দিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ। কিছুক্ষণ আগে পর্যন্ত জোর জল্পনা ছিল মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে। রাজনৈতিক মহল সূত্রে খবর ছিল, তৃতীয়বারের জন্য ফের মহারাষ্ট্রের গদিতে বসতে চলেছেন দেবেন্দ্র।
সাংবাদিক বৈঠক করে বিজেপি জানায় মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। আজ সন্ধ্যে সাড়ে সাতটায় শপথ গ্রহণ করবেন তিনি। বিজেপি হিন্দুত্বের জন্য শিন্ডেকে সমর্থন করবে বলেও জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, শিবসেনা জনতার রায়কে অপমান করেছে। যাদের সঙ্গে জোট করেছে তারা হিন্দুদের বিরুদ্ধে। তার পরেই শিন্ডের নাম ঘোষণা করেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রিসভায় থাকবেন না দেবেন্দ্র।
আজ সন্ধ্যে সাড়ে সাতটায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, একনাথ শিন্ডে। আজ তিনি একাই শপথ নেবেন। মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগেই বিজেপি, ফড়ণবীশ এবং অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে। তিনি বলেছেন ১২০ জনবিধায়ক থাকার পরেও বিজেপি থেকে কেউ মুখ্যমন্ত্রী না হয়ে তাঁকে জায়গা দিয়েছে। তিনি কৃতজ্ঞ।
We hate spam as much as you do