কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের ৫৯ টি দেশে পৌঁছে গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ডেনমার্ক থেকে। এই পরিস্থিতিতেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর মতে, ওমিক্রন ভ্যারিয়েন্টই করোনার তৃতীয় ঢেউ ডেকে আনবে।
ওমিক্রন বাড়ছে ভারতে , সতর্ক করল WHO, তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ওমিক্রন নিয়ে ফের সতর্কবার্তা WHO-র
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি সংক্রামক এবং ভ্যাকসিনের কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়। রবিবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে খুব একটা মারাত্মক উপসর্গ দেখা যায়নি।
এছাড়া কেরল, অন্ধ্র প্রদেশ ও চণ্ডীগঢ়ে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ।
ওমিক্রন নিয়ে উদ্বেগে কেন্দ্র, তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
দেশেও বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্য়া।
বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রনের দাপট, প্রভাব পড়ছে দেশেও। কেরল, অন্ধ্র প্রদেশ ও চণ্ডীগঢ়ে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ। সংক্রমণ রুখতে কড়া নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। একাধিক রাজ্যেও জারি করা হচ্ছে নয়া নির্দেশিকা।
দেশে একদিনে কমল মৃত্যুর সংখ্যা! তবে ৭ হাজারের আশেপাশেই সংক্রমণ
গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে বড়সড় কিছু পরির্বতন বিগত তিনদিন ধরে লক্ষ্য করা যায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৫০ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৭ হাজার ৭৭৪ জন। যা গতকালের তুলনায় কিছুটা কম। একদিনে করোনার বলি হয়েছেন ২০২ জন। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮২৫। মোট ৯১ হাজার ৪৫৬ জন সক্রিয় রোগী রয়েছে। এদিকে,দেশে ৭ হাজার ৯৭৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৭৬৮ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।
সংক্রমণের তৃতীয় ঢেউ আসছে ,সতর্কবার্তা ব্রিটেন প্রধানমন্ত্রীর। কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের ৫৯ টি দেশে পৌঁছে গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ডেনমার্ক থেকে। এই পরিস্থিতিতেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর মতে, ওমিক্রন ভ্যারিয়েন্টই করোনার তৃতীয় ঢেউ ডেকে আনবে।
কেরলে ওমিক্রন আক্রান্ত ব্রিটেন ফেরত যাত্রী। দেশে ক্রমশ লম্বা হচ্ছে ওমিক্রনের তালিকা। রবিবারই চণ্ডীগঢ় ও অন্ধ্র প্রদেশে দুই আক্রান্তের খোঁজ মিলেছিল। দুই রাজ্যে এটিই প্রথম ওমিক্রন সংক্রমণ। বিকেল গড়াতেই সেই তালিকায় যুক্ত হল কেরলও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, বিদেশ ফেরত এক ব্যক্তির দেহে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি মিলেছে।
We hate spam as much as you do