স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে ব্রিজ ভেঙে পড়ার সময় তার ওপরে প্রায় ৫০০ মানুষ ছিলেন।
মোদীর গুজরাত সফর কালেই নদীতে ভেঙে পড়ল ব্রিজ! মেরামতির ৪ দিনের মধ্যেই
October 30 2022,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরের সময় গুজরাতের মরবিতে কেবল ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ব্রিজ ভেঙে বহু মানুষ নদীর জলে পড়ে গিয়েছেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে ব্রিজ ভেঙে পড়ার সময় তার ওপরে প্রায় ৫০০ মানুষ ছিলেন।
বহু মানুষ ব্রিজের কেবল ধরেই বাঁচার চেষ্টা করেন। মেরামতির পরে দিন চারেক আগে ব্রিজটি খুলে দেওয়া হয়েছিল সাধারণের জন্য। ফলে এই ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
We hate spam as much as you do