গতকাল এয়ারফোর্সের একজন অফিসার জানিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেনের অবস্থা কিছুটা স্থিতিশীল। কিন্তু বিপদ তখনও কাটেনি। লাইফ সাপোর্ট নিয়েই বেঁচেছিলেন ৮ ডিসেম্বরের মর্মান্তিক চপার দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তবে সকাল হতেই সব শেষ। নব্বই শতাংশেরও বেশি পুড়ে যাওয়া শরীরটাতে আর ধরে রাখা গেল না প্রাণটাকে। বেঙ্গালুরুর এয়ারফোর্সের কম্যান্ড হাসপাতালের সাথে সাথে সারা দেশেও নামল শোকের ছায়া।
প্রয়াত ক্যাপ্টেন বরুণ সিং,কুন্নুর চপার দুর্ঘটনায় শেষ জীবিত সৈনিক
প্রয়াত ক্যাপ্টেন বরুন সিং।
৮ ডিসেম্বরের মর্মান্তিক চপার দুর্ঘটনায় একমাত্র জীবিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। বুধবার সকালে প্রয়াত হলেন তিনিও। সারা দেশে শোকের ছায়া।
আশার শেষ বাতিটাও নিভল। গতকাল এয়ারফোর্সের একজন অফিসার জানিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেনের অবস্থা কিছুটা স্থিতিশীল। কিন্তু বিপদ তখনও কাটেনি। লাইফ সাপোর্ট নিয়েই বেঁচেছিলেন ৮ ডিসেম্বরের মর্মান্তিক চপার দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তবে সকাল হতেই সব শেষ। নব্বই শতাংশেরও বেশি পুড়ে যাওয়া শরীরটাতে আর ধরে রাখা গেল না প্রাণটাকে। বেঙ্গালুরুর এয়ারফোর্সের কম্যান্ড হাসপাতালের সাথে সাথে সারা দেশেও নামল শোকের ছায়া।
এয়ারফোর্সের পক্ষ থেকে সরকারি ভাবে প্রথমে গভীর দুঃখের সাথে তাঁর মৃত্যুর কথা টুইট করা হয়। তার মতো বীরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় বায়ুসেনার পক্ষ থেকে। গভীর সমবেদনা জানানো হয় তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের ।
ইন্ডিয়ান আর্মড ফোর্সের চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী-সহ মোট ১৩ জনের মৃত্যুর পরেও শেষ আশা ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। দুর্ঘটনার দিন থেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হাসপাতালে। আজ সেই যুদ্ধ শেষ হল। টুইট করে এই মৃত্যুতে নিজেকে অত্যন্ত ব্যথিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং দেশকে গর্বিত করেছেন তাঁর বীরত্ব এবং চরম পেশাদারিত্বের মধ্যে দিয়ে। দেশের জন্য তাঁর আত্মত্যাগ কখনও ভুলবে না দেশ। তাঁর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
‘এয়ারফোর্সের পাইলট, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-এর মৃত্যুর বেদনা কথায় প্রকাশ করা যায় না। তিনি তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছেন।’ টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । একই সাথে তাঁর শোকাহত পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পক্ষ থেকেও তাঁদের গভীর শোকপ্রকাশের কথা জানা গেছে।
গত সপ্তাহে তামিলনাডুর উটির কাছে ওয়েলিংটনে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে বায়ুসেনার Mi-17V5 হেলিকপ্টার। যার ফলে হারাতে হয় চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিডার, লেফট্যানেন্ট কর্নেল এইচ সিং, উইং কম্যান্ডার পিএস চৌহানের মতো ব্যক্তিত্বকে। দিল্লিতে সস্ত্রীক জেনারেল রাওয়াতকে যথাযোগ্য সম্মানের সাথে সৎকার করা হয় দুর্ঘটনার দু’দিন পরেই। দুর্ঘটনার পরেই শুরু হয় তদন্ত।
দুর্ঘটনার দিন তামিলনাডুর সুলুর এয়ারফোর্স বেসে যাওয়ার কথা ছিল বরুণ সিং-এর। সেই যাত্রাপথ আজ শেষ হল বায়ুসেনার হাসপাতালে। এখন এই ঘটনার তদন্ত কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
We hate spam as much as you do