একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিরোধী দলগুলি সমালোচনা করেছে । তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ করেছে অন্যান্য বিরোধী দলগুলির কেউ কেউ।
মোদির জন্মদিনে শুভেচ্ছা মমতার, উষ্ণ অভিনন্দন অভিষেকের সুস্বাস্থ্যের কামনা
Sep 17, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ বছরের জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। সেই সঙ্গে তাঁর সুখ ও সুস্বাস্থ্য চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন মমতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনগুলি যাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য বজায় থাকে, সেই কামনা করেছেন অভিষেকও।
ইতিপূর্বে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া চাইতে যেতেও দেখা গিয়েছে। একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিরোধী দলগুলি সমালোচনা করেছে । তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ করেছে অন্যান্য বিরোধী দলগুলির কেউ কেউ। প্রধানমন্ত্রীকে জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ছবি - ফাইল চিত্র
We hate spam as much as you do