মিড ডে মিল খাওয়ার পর পড়ুয়াদের পেটে যন্ত্রণা, বমির মতো উপসর্গ দেখা দেয়। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিভাবকদের সন্দেহ, খাবারে টিকটিকি পড়ে যেতে পারে। যা থেকে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।
ডবল ইঞ্জিন বিহারে সরকারি স্কুলে মিড ডে মিলে অসুস্থ ৭০ পড়ুয়া, আশঙ্কাজনক এক
February 8, 2026
বিজেপি শাসিত রাজ্যগুলির জনস্বাস্থ্যের হাল অত্যন্ত খারাপ। ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশ থেকে মোদী রাজ্য গুজরাত, পানীয় জল থেকে মৃত্যুর ঘটনা দেখে ফেলেছে দেশ। এবার এনডিএ শাসিত বিহারের এক সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হল ৭০ জন পড়ুয়া। বমি, পেটে ব্যথা ইত্যাদি উপসর্গ নিয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা সঙ্কটজনক। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার মিড ডে মিল খাওয়ার পরই কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করতে থাকে। কেউ কেউ বমি করছিল, কারও কারও আবার পেটে যন্ত্রণা শুরু হয়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামের এক স্কুলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিড ডে মিল খাওয়ার পর বিভিন্ন ক্লাস থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে। একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্কুলে ছুটে আসেন অভিভাবকরা।
মিড ডে মিল খাওয়ার পর পড়ুয়াদের পেটে যন্ত্রণা, বমির মতো উপসর্গ দেখা দেয়। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিভাবকদের সন্দেহ, খাবারে টিকটিকি পড়ে যেতে পারে। যা থেকে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।
জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন খাবার সরবরাহ করেছিল। স্কুল কর্তৃপক্ষ শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরকে এই বিষয়ে জানান। জেলা শিক্ষা আধিকারিক হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। পড়ুয়াদের চিকিৎসা চলছে। যে স্বেচ্ছাসেবী সংগঠন খাবার সরবরাহ করেছিল, তাদের শোকজ করা হয়েছে। মিড ডে মিলের খাবার পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। কোনও ত্রুটি ধরা পড়লে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক।
We hate spam as much as you do