Tranding

06:54 PM - 04 Feb 2026

Home / National / ব্রিটিশ সংসদে রাহুল গান্ধী "ভারতে বিরোধীদের কন্ঠরোধ করা হয় "

ব্রিটিশ সংসদে রাহুল গান্ধী "ভারতে বিরোধীদের কন্ঠরোধ করা হয় "

হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রবীণ ভারতীয় বংশোদ্ভূত বিরোধী লেবার পার্টির সাংসদ বীরেন্দ্র শর্মা। সেই অনুষ্ঠানেই রাহুল গান্ধী 'ভারত জোড়ো যাত্রা'র অভিজ্ঞতার কথা তুলে ধরেন ব্রিটিশ সাংসদদের সামনে। এই যাত্রাকে তিনি 'গণসংহতির মাধ্যমে গভীর রাজনৈতিক অনুশীলন' হিসাবে বর্ণনা করেন। বক্তৃতা দেওয়ার সময় মজার ছলে হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি রুমে একটি অকেজো মাইক তুলে ধরে রাহুল গান্ধী 'ভারতে বিরোধীদের অবস্থা' বোঝান। রাহুল বলেন, 'আমাদের মাইকগুলি অকেজো নয়, সেগুলি কাজ করে। কিন্তু আপনি সেগুলি চালু করতে পারবেন না। আমি যখন কথা বলি, তখন আমার সাথে এটা বেশ কয়েকবার ঘটেছে।'

ব্রিটিশ সংসদে রাহুল গান্ধী  "ভারতে বিরোধীদের কন্ঠরোধ করা হয় "

ব্রিটিশ সংসদে রাহুল গান্ধী  "ভারতে বিরোধীদের কন্ঠরোধ করা হয় "

 07 Mar 2023, 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার লন্ডনের হাউস অফ পার্লামেন্ট কমপ্লেক্সে ব্রিটিশ সংসদ সদস্যদের বলেন যে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদের নীরব রাখতে মাইক বন্ধ করে দেওয়া হয়।

সাম্প্রতিক ব্রিটেন সফরে গিয়ে বারবার ভারতের গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন রাহুল গান্ধী। সোমবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। আর এবার ব্রিটিশ সংসদে দাঁড়িয়ে ভারতীয় সংসদের কার্যক্রম নিয়ে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার লন্ডনের হাউস অফ পার্লামেন্ট কমপ্লেক্সে ব্রিটিশ সংসদ সদস্যদের বলেন যে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদের নীরব রাখতে মাইক বন্ধ করে দেওয়া হয়। 

হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রবীণ ভারতীয় বংশোদ্ভূত বিরোধী লেবার পার্টির সাংসদ বীরেন্দ্র শর্মা। সেই অনুষ্ঠানেই রাহুল গান্ধী 'ভারত জোড়ো যাত্রা'র অভিজ্ঞতার কথা তুলে ধরেন ব্রিটিশ সাংসদদের সামনে। এই যাত্রাকে তিনি 'গণসংহতির মাধ্যমে গভীর রাজনৈতিক অনুশীলন' হিসাবে বর্ণনা করেন। বক্তৃতা দেওয়ার সময় মজার ছলে হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি রুমে একটি অকেজো মাইক তুলে ধরে রাহুল গান্ধী 'ভারতে বিরোধীদের অবস্থা' বোঝান। রাহুল বলেন, 'আমাদের মাইকগুলি অকেজো নয়, সেগুলি কাজ করে। কিন্তু আপনি সেগুলি চালু করতে পারবেন না। আমি যখন কথা বলি, তখন আমার সাথে এটা বেশ কয়েকবার ঘটেছে।'

রাহুল গান্ধী বলেন, 'নোট বাতিল একটি বিপর্যয়কর আর্থিক সিদ্ধান্ত ছিল। কিন্তু আমাদের সেই বিষয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। জিএসটি নিয়ে আমাদের আলোচনা করতে দেওয়া হয়নি। চিনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা নিয়ে আমাদের আলোচনা করতে দেওয়া হয়নি। আমার মনে আছে, এর আগে ভারতে এমন একটি সংসদ ছিল, যেখানে প্রাণবন্ত আলোচনা হত। উত্তপ্ত বিতর্ক, তর্ক, মতবিরোধ সেখানেও ছিল, কিন্তু আমাদের মধ্যে কথোপকথন হত। বর্তমানে এই অভিজ্ঞতাটাই আমরা আমাদের সংসদে খুঁজে পাই না। সেখানে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে।' রাহুল গান্ধী বলেন, 'ভারতে গণতন্ত্র একটি বিশ্বজনীন মঙ্গল। ভারত যথেষ্ট বড় একটি দেশ। ভারতে গণতন্ত্র দুর্বল হলে সারা গ্রহে তা দুর্বল হয়ে পড়বে। ভারতের গণতন্ত্র আমেরিকা ও ইউরোপের চেয়ে তিনগুণ এবং এই সেখানে গণতন্ত্র ভেঙে পড়লে তা গণতন্ত্রের জন্য বিরাট এক ধাক্কা হবে।'

আর এরপরেই এই বিষয়ে কংগ্রেস সাংসদকে তীব্র আক্রমণ বিজেপির। শুধু তাই নয়, সোনিয়া পুত্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, বিদেশের মাটিতে পা রাখলেই তাঁর কি হয়ে যায় জানা নেই। তবে এই ধরণের মন্তব্য করতে তাঁর কি লজ্জা করে না? প্রশ্ন বিজেপি নেতার। শুধু তাই নয়, রাহুল গান্ধী পুরোপুরিভাবে মাওবাদী চিন্তভাবনা শুরু করেছেন বলেও দাবি রবিশঙ্কর প্রসাদের।

Your Opinion

We hate spam as much as you do