বিজেপি থেকে বহিষ্কৃত নূপুর শর্মার মন্তব্যে তৈরি হওয়া বিক্ষোভের আঁচ পৌঁছল বাংলায়। ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধ স্বঘোষিত ইমাম সংগঠনের। ফলে ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়ে যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে ব্যবহার করা গাড়ি। আর এই অবরোধ আন্দোলনের নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে হাওড়ায় সড়ক অবরুদ্ধ, 'অবরোধ তুলুন', হাত জোড় মমতার
নূপুরের মন্তব্যের প্রতিবাদে হাওড়ায় সড়ক অবরুদ্ধ, 'অবরোধ তুলুন', হাত জোড় মমতার
বিজেপি থেকে বহিষ্কৃত নূপুর শর্মার মন্তব্যে তৈরি হওয়া বিক্ষোভের আঁচ পৌঁছল বাংলায়। ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধ স্বঘোষিত ইমাম সংগঠনের। ফলে ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়ে যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে ব্যবহার করা গাড়ি। আর এই অবরোধ আন্দোলনের নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, 'বাংলাকে অশান্ত করার, বিদ্বেষ-বিভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি। বাংলায় সংহতি রয়েছে। বিজেপির কিছু নেতার উসকানিমূলক মন্তব্যের জন্য এসব হচ্ছে। এর আগে বাংলাদেশের ঘটনা এ রাজ্যের বলে চালানোর চেষ্টা হয়েছে।'
যাঁরা অবরোধ করছেন তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আবেদন, 'যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে গিয়ে অবরোধ-প্রতিবাদ করুন। দয়া করে এখানে রাস্তা অবরোধ করবেন না। দিল্লির ঘটনায় বাংলায় প্রতিবাদ কেন? মানুষকে বাড়ি ফিরতে দিন। যে মন্তব্যের জন্য অশান্তি, সেই মন্তব্যের প্রতিবাদ রাজনৈতিকভাবে আমাদের করতে দিন। সংখ্যালঘুদের উপর আঘাত হলে, সংখ্যাগুরুদের প্রতিবাদ করতে দিন।'
তাঁর মন্তব্য, কোনও ধর্মের বিরুদ্ধে কটূ কথা বলা উচিৎ নয়। জীবন দিয়ে একতা রক্ষা করব। এদিকে, যে ইমাম সংগঠনের ব্যানারে এই অবরোধ, তার কোনও অস্তিত্ব নেই বলে এদিন নবান্নে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, 'নাখোদা মসজিদ এই অবরোধ আন্দোলনের বিরোধিতা করেছে। তারা বলেছে আমরা এই ধরনের প্রতিবাদ সমর্থন করি না। পথ অবরোধ তুলতে আবেদন করেছে ফুরফুরা শরিফও।' এমনকি, নাখোদা মসজিদের ইমাম অবরোধ তুলে নিতে আবেদন করেছেন। সেই সংক্রান্ত একটি ভিডিও বৃহস্পতিবার নবান্নে পরিবেশন করেন খোদ মুখ্যমন্ত্রী।
We hate spam as much as you do