ভোটের প্রচারে যাতে কেজরীবাল যোগ দিতে পারেন, তার জন্য জামিন দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল শীর্ষ আদালত। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হবে। ওই দিন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাঁকে। এর ঠিক পরের দিন অর্থাৎ ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে
অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল
May 10, 2024
লোকসভা নির্বাচনের মাঝে স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আবগারি মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হল আপ সুপ্রিমোকে। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি। আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাঁকে।
ভোটের প্রচারে যাতে কেজরীবাল যোগ দিতে পারেন, তার জন্য জামিন দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল শীর্ষ আদালত। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হবে। ওই দিন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাঁকে। এর ঠিক পরের দিন অর্থাৎ ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
গত ২১ মার্চ আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছিল কেজরীকে। তাঁর তরফে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি আর্জি জানিয়েছিলেন যাতে ৪ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আইনজীবী শাদান ফারাসত জানিয়েছেন, জামিনে থাকাকালীন কেজরীবাল কী বলবেন না বলবেন, তা নিয়ে কোনও বিশেষ নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
We hate spam as much as you do