Tranding

10:21 AM - 04 Feb 2026

Home / Other Districts / বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর, ভাঙল কাঁচ

বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর, ভাঙল কাঁচ

প্রথম দিনেই হাওড়াগামী ট্রেনে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিন ফের হাওড়াগামী ট্রেনে পাথর ছোড়া হল। পাথরের আঘাতে ট্রেনের কাঁচ ভেঙেছে বলে জানা গিয়েছে। সোমবার মালদার সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর, ভাঙল কাঁচ

বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর, ভাঙল কাঁচ

02 jan 2023

  বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat express) যাত্রার প্রথম দিনেই হাওড়াগামী ট্রেনে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিন ফের হাওড়াগামী ট্রেনে পাথর ছোড়া হল। পাথরের আঘাতে ট্রেনের কাঁচ ভেঙেছে বলে জানা গিয়েছে। সোমবার মালদার সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। তবে একটি দরজারই কাঁচ ভেঙেছে। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। রেলের তরফে এই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এদিন এই ঘটনার জেরে বোলপুর স্টেশনে ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। 


সেন্সর অটোমেটেড দরজা বন্ধ করতে সমস্যা হচ্ছিল বলে খবর। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, পাথর ছোড়ার খবর পেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা পাথর ছুড়েছে তা জানতে স্থানীয় স্তরে খোঁজ খবর করা হচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do