ঘটনাটি ঘটেছে ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাঁদের ওপর বোমা ছোড়া হয়। অভিযোগের তির আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শেষদফা ভোটের আগে ভাঙড়ে অশান্তি ফের বোমাবাজি, আহত ৫
31 May 2024,
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে উত্তপ্ত হল ভাঙড়।
তৃণমূল কর্মী সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ আইএসএফ-র বিরুদ্ধে
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে উত্তপ্ত হল ভাঙড়। তৃণমূল কর্মী সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ আইএসএফ-র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাঁদের ওপর বোমা ছোড়া হয়। অভিযোগের তির আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে ৪ জনকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
We hate spam as much as you do