Tranding

01:34 PM - 04 Feb 2026

Home / National / ফের আসছে বিমা সংশোধনী বিল, এজেন্টদের গুরুত্ব কমে যাবে,

ফের আসছে বিমা সংশোধনী বিল, এজেন্টদের গুরুত্ব কমে যাবে,

রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে পরিচালিত ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান এবং স্বল্প সময়ের নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি ক্ষুদ্র বিমা সংস্থাগুলির মানদণ্ড হিসেবে কাজ করবে প্রস্তাবিত সংশোধনীতে। বিমা বিলের সংশোধন নিয়ে ইনসিওরেন্স রেগুরেলটরি অথরিটি অফ ইন্ডিয়া বা আইআরডিএআইয়ের সঙ্গে শলাপরামর্শ শুরু করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

ফের আসছে বিমা সংশোধনী বিল,  এজেন্টদের গুরুত্ব কমে যাবে,

ফের আসছে বিমা সংশোধনী বিল,  এজেন্টদের গুরুত্ব কমে যাবে,

 NOV 27, 2022, 

 বিমা সংস্থাগুলির এজেন্টদের জন্য দু:সংবাদ।  আসন্ন শীতকালীন অধিবেশন আসছে বিমা সংশোধন বিল। সেই বিলে বিমা এজেন্ট দের ভুমিকা কম করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিমা সংস্থাগুলি এবার থেকে সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এছাড়াও একগুচ্ছ সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে বিমা সংশোধনী বিলে।

ইতিমধ্যেই বিলের খসড়া প্রস্তুত করা হয়েছে বলে সূত্রের খবর। মন্ত্রিসভার অনুমোদন এলেই বিলটি পেশ করা হবে সংসদে। সংশোধনী বিলে ছোট সংস্থাগুলির বিমার ব্যবসায় লগ্নির রাস্তা করে দেওয়া হয়েছে। তার জন্য ১০০ কোটি টাকার সীমারেখার প্রত্যাহার করে নেওয়া হবে। বর্তমানে বিমা ব্যবসায় যুক্ত হতে ১০০ কোটি টাকার পুঁজি থাকতেই হয়। সেই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হবে। এর ফলে ক্ষুদ্র সংস্থাগুলির বিমা ব্যবসায় লগ্নির রাস্তা খুলে যাবে বলে মত কেন্দ্রীয় সরকারের।

রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে পরিচালিত ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান এবং স্বল্প সময়ের নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি ক্ষুদ্র বিমা সংস্থাগুলির মানদণ্ড হিসেবে কাজ করবে প্রস্তাবিত সংশোধনীতে। বিমা বিলের সংশোধন নিয়ে  ইনসিওরেন্স রেগুরেলটরি অথরিটি অফ ইন্ডিয়া বা আইআরডিএআইয়ের সঙ্গে শলাপরামর্শ শুরু করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Your Opinion

We hate spam as much as you do