রাহুলের বক্তব্য, এই প্রতিবেদনগুলিতে বলা হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা ভারতের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে আবার ভারতে ফেরত এসেছে। এই বিপুল পরিমাণ টাকা আসলে কার? তা নিয়ে প্রশ্ন রাহুলের। এই টাকা দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘোরানো নিয়ে বেশ কয়েকজনের নামও উঠে এসেছে এবং তার মধ্যে একজন চিনা নাগরিক বলে দাবি রাহুলের। এমন একটি সংস্থা যা ভারতের সিংহভাগ বেসরকারি পরিকাঠামো নিয়ন্ত্রণ করে, সেখানে বিদেশি নাগরিকদের হস্তক্ষেপ করতে কেন দেওয়া হল?
হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি ইস্যুতে রাহুল JPC গঠনের দাবি করলেন
1 SEP, 2023
ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বই এসেছেন রাহুল গান্ধী। আর বাণিজ্যনগরীতে সাংবাদিক বৈঠক ডেকে ফের আদানি ইস্য়ুতে সরব কংগ্রেস নেতা। এর আগেও একাধিকবার আদানি ইস্যুতে সুর চড়িয়েছেন রাহুল। সংসদেও এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এবার একাধিক বিদেশি সংবাদমাধ্যমেও আদানি ইস্যুতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনগুলি তুলে ধরেই বৃহস্পতিবার আরব সাগরের তীরে বসে ফের আদানি ইস্যুতে সুর চড়ালেন রাহুল। রাহুলের বক্তব্য, এই প্রতিবেদনগুলি বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে অন্যান্য দেশগুলির কাছে ভারতের ব্যাপারে ভাবমূর্তি খারাপ হচ্ছে।
রাহুলের বক্তব্য, এই প্রতিবেদনগুলিতে বলা হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা ভারতের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে আবার ভারতে ফেরত এসেছে। এই বিপুল পরিমাণ টাকা আসলে কার? তা নিয়ে প্রশ্ন রাহুলের। এই টাকা দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘোরানো নিয়ে বেশ কয়েকজনের নামও উঠে এসেছে এবং তার মধ্যে একজন চিনা নাগরিক বলে দাবি রাহুলের। এমন একটি সংস্থা যা ভারতের সিংহভাগ বেসরকারি পরিকাঠামো নিয়ন্ত্রণ করে, সেখানে বিদেশি নাগরিকদের হস্তক্ষেপ করতে কেন দেওয়া হল? তাদের ভূমিকা কী ছিল, সেই নিয়েও প্রশ্ন কংগ্রেস নেতার। এই ঘটনা নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি তুলেছেন রাহুল।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই হিন্ডেনবার্গের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল আদানি গোষ্ঠীকে নিয়ে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর তোলপাড় হয়েছিল চারিদিক। শেয়ার বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এসবের মধ্যেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। হিন্ডেনবার্গ রিপোর্টের প্রেক্ষিতে শীর্ষ আদালত তদন্তভার দেয় ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে। সম্প্রতি সেবির তরফে আদালতে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছে এই নিয়ে। বিষয়টি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে।
We hate spam as much as you do