Tranding

01:30 PM - 04 Feb 2026

Home / Politics / কৃষ্ণনগরে ধুন্ধুমার! পুলিশ আটকাতে পারলনা DYFI - SFI মিছিল

কৃষ্ণনগরে ধুন্ধুমার! পুলিশ আটকাতে পারলনা DYFI - SFI মিছিল

শিক্ষাক্ষেত্র থেকে বাকি যাবতীয় দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর এবং কোচবিহারে পথে নামে SFI এবং DYFI. অবিলম্বে ছাত্র সংগঠনের নির্বাচন করতে হবে, পঞ্চায়েত নির্বাচন করতে হবে সুষ্ঠ ভাবে, এই দাবি দাওয়াও ছিল। প্রতিবাদ মিছিলে অংশ নেন মিনাক্ষী মুখোপাধ্যায়ও। সেই মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় ছাত্র যুব সংগঠনগুলির।

কৃষ্ণনগরে ধুন্ধুমার! পুলিশ আটকাতে পারলনা  DYFI - SFI মিছিল

কৃষ্ণনগরে ধুন্ধুমার! পুলিশ আটকাতে পারলনা  DYFI - SFI মিছিল

May 4, 2023

ছাত্র, যুবদের জেলাপরিষদ অভিযানে ভাঙলো ব্যারিকেড। নদিয়া জেলা পরিষদ ভবন অভিযানে সিপিআইএমের যুব সংগঠনকে রুখতে গিয়ে হাল ছাড়ল পুলিশ।
বাম যুব সংগঠনের অভিযোগ অভিযোগ ‘দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে একমাত্র লড়াই চলছে’।
জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বাম ছাত্র যুব কর্মী-সমর্থকরা। শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে দেন বাম সমর্থকরা।

শিক্ষাক্ষেত্র থেকে বাকি যাবতীয় দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর এবং কোচবিহারে পথে নামে SFI এবং DYFI. অবিলম্বে ছাত্র সংগঠনের নির্বাচন করতে হবে, পঞ্চায়েত নির্বাচন করতে হবে সুষ্ঠ ভাবে, এই দাবি দাওয়াও ছিল। প্রতিবাদ মিছিলে অংশ নেন মিনাক্ষী মুখোপাধ্যায়ও। সেই মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় ছাত্র যুব সংগঠনগুলির। 

মিছিল ঘিরে গন্ডগোল হতে পারে আঁচ করে, আগে থেকেই জল কামান রাখা হয়েছিল। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড বসানো হয় জায়গায় জায়গায়। মিছিলের শুরুতেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় নেতা-কর্মীদের। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা হলে, পরিস্থিতি তেতে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। তার পর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম সংগঠনের নেতা-কর্মীরা।

কৃষ্ণনগরে লোহার ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন আন্দোলনকারীরা। জেলা পরিষদ অফিসের সামনে বিক্ষোভ ঘিরে শুরু হয় তুলকালাম। জেলা পরিষদ অফিসের সামনে লোহার ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়।

Your Opinion

We hate spam as much as you do