মীনাক্ষীকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন সিপিআইএম এর শীর্ষ নেতা বিমান বসু। বাম কর্মী সমর্থকরা বললেন মিছিল ভূতার মোড়ে পৌঁছতেই তাদের ওপর আক্রমণ করে তৃণমূলের কর্মী সমর্থকরা।
উত্তপ্ত নন্দীগ্রাম, মীনাক্ষি , বিমানের প্রচারে আবার হামলার অভিযোগ
মীনাক্ষীকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন সিপিআইএম এর শীর্ষ নেতা বিমান বসু। বাম কর্মী সমর্থকরা বললেন মিছিল ভূতার মোড়ে পৌঁছতেই তাদের ওপর আক্রমণ করে তৃণমূলের কর্মী সমর্থকরা।
ভোটের দুদিন আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম।
মীনাক্ষীর ওপর আবার হামলা করল তৃনমুল। এই অভিযোগ এসেছে। এর আগে মীনাক্ষীর সাথে বচসা বাঁধে পুলিসের ।শেষে বাধ্য হয় হামলাকারীদের গ্রেপ্তার করতে ।
তার ৪৮ ঘন্টা পেরোনোর আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল ফোকাস কেন্দ্র নন্দীগ্রাম। সিপিআইএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের প্রচারে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভূতার মোড়ে।
স্থানীয় বাম সমর্থকদের দাবি, এ দিন মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু। মিছিল ভূতার মোড়ে পৌঁছতেই তাদের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনকি সিপিআইএমের প্রচারে ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ জানিয়েছেন তাঁরা। এরপর হামলা থেকে রক্ষা পেতে ছড়িয়ে ছিটিয়ে যান তাঁরা। যদিও বামেদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
উল্লেখ্য, আজই নন্দীগ্রামে শেষ প্রচার। ফলে শেষ লগ্নে এসে ভোটারদের মন জয় করতে পিছুপা নন বাম, বিজেপি বা তৃণমূল কোনও পক্ষই। আজ নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে ইতিমধ্যেই প্রচার সেরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অন্যদিকে, বাড়ি বাড়ি শেষ মুহূর্তের প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে প্রচারে নেমেছিলেন বিমান বসু। তারপর এই হামলা কেন ? বুদ্ধবাবুর বিবৃতির পর নন্দীগ্রামে নতুন কিছু ঘটতে চলেছে ?
We hate spam as much as you do