দেড়শো বছরের ঐতিহ্যবাহী এই কলেজর ভারতীয় চিত্রশিল্পের এই বিভাগটি মূলতঃ ঐতিহ্য ও সময়ের পরম্পরার স্বাক্ষী থেকেছে বহুকাল।রবীন্দ্রনাথ,অবনীন্দ্রনাথ ঠাকুর,নন্দলাল বসুর মতোন বিদগ্ধ চিত্রশিল্পীদের স্পর্শে স্নেহ ধন্য এই বিভাগ।একসময় স্বাধীনতা আন্দোলনেও নিজস্ব আঙ্গিকের ছাপ রেখে যাওয়া বিভাগের এই শিক্ষকশুন্যতায় হতবাক প্রক্তনী থেকে শিল্পজগৎ।
অবনীন্দ্রনাথ,নন্দলালের ইন্ডিয়ান আর্ট বিভাগ শিক্ষক শূন্য। বিক্ষোভে ছাত্রছাত্রীরা
newscopes.in
শাম্ব,১১ ই ফেব্রুয়ারী ২০২২ঃ মহামারীর আবহ কাটিয়ে বহুদিন পরে খুলতে শুরু করেছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়।এরই মধ্যে শিক্ষক শুন্যতার অভিযোগে ছাত্রছাত্রী বিক্ষোভ দেখা দিলো সরকারী আর্ট কলেজে।মূলতঃঅবনীন্দ্রনাথ ঠাকুর,নন্দলাল বসুর মতোন কালজয়ী শিল্পীদের সহচর্যে গড়ে ওঠা ইন্ডিয়ান আর্ট বিভাগটি প্রায় বেশ কিছুকাল যাবৎ শিক্ষক শুন্য।বহুবার কলেজ কতৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সুরাহার পথ মেলেনি এই সমস্যার।এবার কলেজ কতৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামলেন বিভাগীয় ছাত্রছাত্রীরা।
সম্প্রতি এই বিভাগের শিক্ষক বিশিষ্ট চিত্রশিল্পী রতন আচার্যের অবসর গ্রহনের পরে ইন্ডিয়ান আর্টের বিভাগটি শিক্ষক শুন্য হয়ে পরে।
দেড়শো বছরের ঐতিহ্যবাহী এই কলেজর ভারতীয় চিত্রশিল্পের এই বিভাগটি মূলতঃ ঐতিহ্য ও সময়ের পরম্পরার স্বাক্ষী থেকেছে বহুকাল।রবীন্দ্রনাথ,অবনীন্দ্রনাথ ঠাকুর,নন্দলাল বসুর মতোন বিদগ্ধ চিত্রশিল্পীদের স্পর্শে স্নেহ ধন্য এই বিভাগ।একসময় স্বাধীনতা আন্দোলনেও নিজস্ব আঙ্গিকের ছাপ রেখে যাওয়া বিভাগের এই শিক্ষকশুন্যতায় হতবাক প্রক্তনী থেকে শিল্পজগৎ।
গত বৃ্হস্পতিবার থেকে "নতুন শিক্ষক চাই" এই দাবী তুলে কলেজ গেটে বিক্ষোভ শুরু করলেন ছাত্রছাত্রীরা।যদিও কলেজ কতৃপক্ষের আশ্বাসে বিক্ষোভের আঁচ কিছুটা কমলেও।উত্তাপ রয়েছেই।
আন্দোলনের খবর পেয়ে বিশিষ্ট কার্টুন শিল্পী উদয় দেব ফেসবুক পোস্ট করে ছাত্রছাত্রীদের আন্দোলনকে সংহতি জানান।
ঐতিহ্যবাহী আর্ট কলেজের এই দূরবস্থায় হতাশা শিল্পী মহলে।
We hate spam as much as you do