Tranding

02:43 PM - 22 Mar 2026

Home / National / দেশজুড়ে উপনির্বাচনে ৭এর মধ্যে ৫-এই বিজেপির হার, শুধুই গুজরাত নিয়ে হৈচৈ

দেশজুড়ে উপনির্বাচনে ৭এর মধ্যে ৫-এই বিজেপির হার, শুধুই গুজরাত নিয়ে হৈচৈ

মৈনপুরী লোকসভা আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্বল যাদব। বিজেপির রঘুরাজ সিং শঙ্খকে তিনি হারিয়েছেন ২,৩১,৯৫৫ ভোটে। ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরের বিধানসভা উপ নির্বাচনে জিতেছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী সাবিত্রী জিতেছেন ১৪ হাজার ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপি। উত্তরপ্রদেশের খাতৌলিতে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে আরএলডি প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

দেশজুড়ে উপনির্বাচনে ৭এর মধ্যে ৫-এই বিজেপির হার, শুধুই গুজরাত নিয়ে হৈচৈ

দেশজুড়ে উপনির্বাচনে ৭এর মধ্যে ৫-এই বিজেপির হার, শুধুই গুজরাত নিয়ে হৈচৈ

dec 8 2022

মৈনপুরী লোকসভা আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্বল যাদব। বিজেপির রঘুরাজ সিং শঙ্খকে তিনি হারিয়েছেন ২,৩১,৯৫৫ ভোটে।

গুজরাতে  সাফল্য পেলেও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন-সহ গোটা দেশের বিভিন্ন আসনে উপ নির্বাচনে খাটল না মোদি ম্যাজিক। দেশের ৭ উপনির্বাচনের মধ্যে ৫ আসনেই হার হয়েছে গেরুয়া শিবিরের। বিহারের কুরহানি আসনে কোনওরকমে মুখরক্ষা করতে পেরেছেন বিজেপি। যদিও এই আসনটি আগে ছিল জেডিইউ-র কাছে।

মৈনপুরী লোকসভা আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্বল যাদব। বিজেপির রঘুরাজ সিং শঙ্খকে তিনি হারিয়েছেন ২,৩১,৯৫৫ ভোটে। ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরের বিধানসভা উপ নির্বাচনে জিতেছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী সাবিত্রী জিতেছেন ১৪ হাজার ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপি। উত্তরপ্রদেশের খাতৌলিতে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে আরএলডি প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

অন্যদিকে ওড়িশার পদমপুর আসনেও এগিয়ে রয়েছে বিজেডি প্রার্থী। ৯৪,৭৫৭ ভোটে এগিয়ে বিজেডি প্রার্থী। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ভোট ৬২,১৯০ ভোট। উত্তরপ্রদেশের রামপুর আসনে উপ নির্বাচনে দিনভর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে। ২৪ রাউন্ড গণনার পরে এগিয়ে গিয়েছে বিজেপি। বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনার পেয়েছেন ৪৫,৪৮৪ ভোট। সমাজবাদী পার্টি পেয়েছে ৩৪,৬২০ ভোট।

বিহারের কুরহানি আসনেও প্রথম থেকে জোরদার টক্কর চলেছে বিজেপি এবং জেডিইউ-এর মধ্যে। শেষ কয়েক রাউন্ডে এগিয়ে যায় বিজেপি। বিজেপি প্রার্থী জিতেছেন ৩,৬৩২ ভোটে।

রাজস্থানের সর্দারশহরে জিতেছে কংগ্রেস। কংগ্রেস জিতেছে ২৬ হাজারের বেশি ভোটে। দ্বিতীয় স্থানে লড়াই শেষ বিজেপি প্রার্থীর।

Your Opinion

We hate spam as much as you do