প্রিয়াঙ্কা গান্ধী মোদীকে চিঠি লিখে বলেছিলেন যদি উদ্দেশ্য সৎ হয় তাহলে যেন অজয় মিশ্রের সঙ্গে কোনও সময় এক মঞ্চে দেখা না যায় তাঁকে। এদিকে কয়েকদিন আগেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সংসদে দাবি করেছেন গত ১ বছরের কৃষক আন্দোলনে এক জন কৃষকেরও মৃত্যু হয়নি তাই ক্ষতিপূরণের প্রশ্নই ওঠে না।
আজ সংসদ অধিবেশনে আলোচনা ও বিতর্কিত বিল পাশের উদ্যোগ
৩রা ডিসেম্বর ২০২১
সংসদের শীতকালীন অধিবেশন ২০২১
: ওমিক্রন নিয়ে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, CVC বিলের সংশোধনী পেশ
সংসদের শীতকালীন অধিবেশনের ৩ডিসেম্বর। আজ লোকসভায় ওমিক্রন পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও সিভিসি বিল পেশ করা হবে। সেই সঙ্গে জলাধার সুরক্ষা আইন নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে।
সংসদ অধিবেশনের প্রথম সপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে। গতকাল থেেকই ওমিক্রন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে দেশে। কর্নাটকে ২ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তারপরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। যদিও কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই। এই নিয়ে আজই সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিকে জানা গিয়েছে কর্নাটকে আক্রান্ত ব্যক্তি এখন সুস্থ হয়ে গিয়েছেন। আরেকজনও ভাল আছেন বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী।
লখিমপুর খেরি নিয়ে আলোচনার প্রস্তাব
লখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যু নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ মনিকা ঠাকুর। তিনি দাবি করেছেন লখিমপুর খেরিয়ে যে কেন্দ্রীয়মন্ত্রী অজয় মিশ্রের ছেলের গাড়িতে কৃষক মৃত্যুর ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কৃষি আইন বাতিলের পর প্রিয়াঙ্কা গান্ধী মোদীকে চিঠি লিখে বলেছিলেন যদি উদ্দেশ্য সৎ হয় তাহলে যেন অজয় মিশ্রের সঙ্গে কোনও সময় এক মঞ্চে দেখা না যায় তাঁকে। এদিকে কয়েকদিন আগেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সংসদে দাবি করেছেন গত ১ বছরের কৃষক আন্দোলনে এক জন কৃষকেরও মৃত্যু হয়নি তাই ক্ষতিপূরণের প্রশ্নই ওঠে না।
কোন কোন বিল পেশ
সংসদ অধিবেশনে আজ একাধিক বিল পেশ করতে পারে মোদী সরকার। তার মধ্যে অন্যতম কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডির ডিরেক্টর পদের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিল পেশ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিল পেশ করতে পারেন বলে খবর। সিবিআই এবং ইডির ডিরেক্টরদের কাজের মেয়াদ ৫ বছর বাড়ানোর জন্য বিলে বিশেষ সংশোধনী আনতে চাইছে মোদী সরকার। একই সঙ্গে ইউনিফর্ম সিভিক কোড বিলও পেশ করা হবে। রাজ্যসভায় এই বিল পেশ করবেন বিজেপি সাংসদ কিরোদি লাল মিনা। একই সঙ্গে পপুলেশন কন্ট্রোল বিল পেশ করবেন বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব।
বুস্টার ডোজ ইস্যু
সংসদ অধিবেশনে বুস্টার ডোজ নিয়েও আলোচনা হওয়ার কথা সংসদে। বিরোধীরা করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের প্রতিবাদ জানিয়েছিলেন। এদিকে গতকাল ড্রাগ কন্ট্রোলারের কাছে বুস্টার ডোজ নিয়ে আনুমোদনের আবেদন জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিরাম ইনস্টিটিউট।
We hate spam as much as you do