মমতা ব্যানার্জি শিশির শুভেন্দুকে ইঙ্গিত করছেন কিনা সেটা সবাই জানে। কিন্তু কথা হল তিনি এটা সমর্থন করেছিলেন, এতদিন চুপ করেছিলেন । এর শাস্তি কি হবে ?
বাপ -ব্যাটার অনুমতিতে নন্দীগ্রামে চটিপরা পুলিশ ঢুকেছিল - গতকাল মমতা বললেন
বুদ্ধবাবু অসুস্থ । লক্ষন শেঠ সিপিএম থেকে অনেকদিন হল বিচ্ছিন্ন ।
১৪ বছর আগের ঘটনা। বুদ্ধবাবুর সাদা পঞ্জাবিতে রক্তের দাগ লাগিয়ে তৃণমূল বুদ্ধিজীবীদে পোস্টারে বাজার ছয়লাপ। পারলে বুদ্ধবাবুর ছবিতে রাক্ষসের ছবিও বসিয়ে দেয় । হৈ হৈ করে রাস্তায় বুদ্ধিজীবীর দল।
বামফ্রন্ট সরকার গুলি চালিয়েছে। মানুষ মারা গেছে।
আজ তৎকালীন সর্বোচ্চ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি রাস্তায় । হাজার হাজার ছিঃ।
আজ নন্দীগ্রাম ভোটের প্রেষ্টিজ লড়াইয়ের দুদিন আগে অগ্নিকন্যা বললেন কার্যত নন্দীগ্রামের অস্বস্তিকর ঘটনার পিছনে কোনো বাপ ব্যাটার হাত ছিল। তারাই নাকি চটিপুলিস পাঠিয়েছিল। কে কার কথা বলছেন?
এই ভয়ংকর ষড়যন্ত্র বা ঘটনাকে সামনে রেখে যিনি ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
মমতা ব্যানার্জি শিশির শুভেন্দুকে ইঙ্গিত করছেন কিনা সেটা সবাই জানে। কিন্তু কথা হল তিনি এটা সমর্থন করেছিলেন, এতদিন চুপ করেছিলেন । এর শাস্তি কি হবে ?
২০০৭ সালে মিনাক্ষীর বয়স ছিল বাইশ। কলেজের ছাত্রী। অনেক বামপন্থী কর্মীর মত ও রাজ্যের শিল্পস্থাপনের সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়ার রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে রাস্তায় ছিল। তখন ওকে কেউ চিনতে না।
কিন্তু দোর্দণ্ডপ্রতাপ সততার প্রতীক মমতা ব্যানার্জি ও তার একনিষ্ঠ সহযোগী অধিকারী পরিবারের লোকেরা খবরের কাগজের প্রথম পাতায় আলো করে ছিলেন।
এসব কি ভুলে গেলেন নন্দীগ্রামের মানুষ ? সেটা বলবে নির্বাচনের ফল। এই বিভৎস পঙ্কিলতার মধ্যে নিষ্কলঙ্ক ফুলের মত জেগে আছে মীনাক্ষী মুখার্জি । কাদের প্রার্থী তার চেয়ে বড় কথা , কাদের বিরুদ্ধে প্রার্থী । এরপর ঠিক করুন নন্দীগ্রাম বিধানসভা অঞ্চলের মানুষ।
We hate spam as much as you do