Tranding

03:03 PM - 04 Feb 2026

Home / Politics / সিপিআইএমের রাজ‍্য সম্মেলনের দ্বিতীয় দিনে ধর্মীয় ফ‍্যাসিবাদ রুখতে আন্দোলনের ডাক দিল

সিপিআইএমের রাজ‍্য সম্মেলনের দ্বিতীয় দিনে ধর্মীয় ফ‍্যাসিবাদ রুখতে আন্দোলনের ডাক দিল

পশ্চিমবঙ্গে সঠিক রাজনৈতিক দিশাহীন তৃণমূল কংগ্রেসের জন্যেই বিজেপি বেড়েছে। তাই পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে সংগ্রাম করতে গেলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।গোটা দেশেই বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আমাদের দেশের সংবিধানকে বদলে দিতে চাইছে।

সিপিআইএমের রাজ‍্য সম্মেলনের দ্বিতীয় দিনে ধর্মীয় ফ‍্যাসিবাদ রুখতে আন্দোলনের ডাক দিল

সিপিআইএমের রাজ‍্য সম্মেলনের দ্বিতীয় দিনে ধর্মীয় ফ‍্যাসিবাদ রুখতে আন্দোলনের ডাক দিল

 

পশ্চিমবঙ্গ রাজ্যের সিপিআইএমের ২৬ তম রাজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিন। গতকাল সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়েছে। সীতারাম ইয়েচুরি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন বামপন্থী মতাদর্শ একমাত্র আরএসএসের হিন্দুত্ববাদী মতাদর্শের বিরুদ্ধে প্রাচীর হতে পারে। এই প্রশ্নে শ্রেণী আন্দোলনকে আরো বেশি জোরদার করার কথা ইয়েচুরি উল্লেখ করেন তিনি বলেন উত্তরপ্রদেশে হাজার হাজার পরিযায়ী শ্রমিক এর মধ্যে বেশির ভাগই হিন্দু তা সত্ত্বেও তাদের একটা বড় অংশ এই যোগী সরকার কে ভোট দিয়েছে। নিশ্চিত ভাবেই যুক্তিগত এবং বিজ্ঞানসম্মত মতবাদ তাদের শক্তি যতই কম হোক না তারাই সমাজের বিকল্প হতে পারে। আজকের দিনে বামপন্থীরাই সেই ধারার বাহক। পশ্চিমবঙ্গে সঠিক রাজনৈতিক দিশাহীন তৃণমূল কংগ্রেসের জন্যেই বিজেপি বেড়েছে। তাই পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে সংগ্রাম করতে গেলে  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।গোটা দেশেই বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আমাদের দেশের সংবিধানকে বদলে দিতে চাইছে। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ওপর আক্রমণ তার ফলে আগামী দিনে ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে আঞ্চলিক দল গুলোর সাথে তাদের বিরোধ বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

 

সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আলোচনা শুরু হয় বিভিন্ন জেলায় নানান ধরনের সংকটের কথা আলোচনা করেন প্রতিনিধিরা উত্তর ২৪ পরগনা জেলার প্রথম আলোচক ছিলেন তন্ময় ভট্টাচার্য, বাবুল কর  কলকাতা থেকে সুমিত বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বসু আলোচনা করেন পুরুলিয়া থেকে আলোচনা করেন মনি হাঁসদা  তাপস চক্রবর্তী (বাঁকুড়া)
 সুরজিৎ কর্মকার (উত্তর দিনাজপুর) 
কমরেড কাশীনাথ ব্যানার্জী (পুরুলিয়া)
কমরেড উদ্ধব মাহাতো (ঝাড়গ্রাম)
কমরেড পীযুষ মিশ্র ( জলপাইগুড়ি )
কমরেড সমর ঘোষ  (পূর্ব বর্ধমান)
কমরেড মহাদেব মাইতি (পূর্ব মেদিনীপুর) ইত্যাদি। 


এদিকে আমডাঙা সন্ত্রাস নিয়ে লেখা উত্তর ২৪ পরগনা জেলার নেতা আহমেদ আলি খানের বই "লড়াই-র আর এক নাম আমডাঙ্গা" বইটি সম্মেলন মঞ্চে উদ্ধোধন করেন  সাধারণ সম্পাদক  সীতারাম ইয়েচুরী।

Your Opinion

We hate spam as much as you do