Tranding

04:27 AM - 07 May 2026

Home / Politics / গণশক্তির শিরোনাম বিকৃত করে পোস্টার

গণশক্তির শিরোনাম বিকৃত করে পোস্টার

বামপন্থার পুনরুত্থানেই নিহিত বাংলার ভবিষ্যৎ, সেলিম’ বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩’র ‘গণশক্তি’ পত্রিকার মুদ্রণ সংস্করণে প্রথম পাতার শীর্ষ সংবাদের শিরোনাম এমনই। সেই শিরোনাম বদলে, বিকৃত করে মিথ‍্যা প্রচার চালানোর মারাত্মক অভিযোগ করেন গনশক্তির পক্ষে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই জাল শিরোনাম ঘুরছে (ছবি দেখুন)। বিকৃতির কড়া প্রতিবাদ করেছে সিপিআই(এম)।

গণশক্তির শিরোনাম বিকৃত করে পোস্টার

গণশক্তির শিরোনাম বিকৃত করে পোস্টার
  

01 July  2023 
 

সিপিআইএমের বাংলা মুখপাত্র গণশক্তি পত্রিকা সারা রাজ্যে পরিচিত একটি খবরের কাগজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই খবরের কাগজের হেডিং বিকৃত করার অভিযোগ আসছে এই নিয়ে পরপর দুদিন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে বারবার বিকৃত এবং বেশ খানিকটা উদ্দেশ্যপ্রনোদিত হেডিং যা ফটো শপ করে বানানো তা প্রচারিত হয়েছে। স্বাভাবিকভাবেই প্রতিবাদ করেছেন বামপন্থী জনগণ এবং গণশক্তি পত্রিকার সদস্যরা ।
প্রথম সীতারাম ইয়েচুরির বক্তব্য বিকৃত করে ভুয়ো খবর প্রচার। তারপর শুক্রবার সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিবৃতি বিকৃত করে ভুয়ো প্রচারের চেষ্টা করা হয়েছে। অভিযোগ করা হয়েছে বিজেপি এবং তৃণমূলের আইটি সেল এই কাজ করছে। এই বিষয়ে জনগণকে সজাগ থাকার অনুরোধ জানান সিপিআইএম নেতৃত্ব।


বুধবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম বলেন, পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের পুনরুত্থান দেখে আতঙ্কিত তৃণমূল এবং বিজেপি পঞ্চায়েত নির্বাচনে মিথ্যা প্রচার করছে মিডিয়ার একাংশের সাহায্যে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই অভিযোগ করে বলেছেন, রাজনীতিতে বামপন্থীদের কোনও স্বাধীন পরিসর দিতে চাইছে না তৃণমূল এবং বিজেপি। অভিযোগ সেই জন্যই বিজেপি’র আইটি সেল ফেক প্রচার করছে তৃণমূল এবং বামেদের জোট হয়েছে বলে। আর মমতা ব্যানার্জির তৃণমূল প্রচার করছে রাম-বাম জোট বলে। বাস্তবে বাংলার মানুষ তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে এককাট্টা হচ্ছেন। বাংলার পুনরুজ্জীবনের ভবিষ্যৎ নিহিত আছে বামপন্থার এই পুনরুত্থানের মধ্যেই। 


‘বামপন্থার পুনরুত্থানেই নিহিত বাংলার ভবিষ্যৎ, সেলিম’
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩’র ‘গণশক্তি’ পত্রিকার মুদ্রণ সংস্করণে প্রথম পাতার শীর্ষ সংবাদের শিরোনাম এমনই। 


সেই শিরোনাম বদলে, বিকৃত করে মিথ‍্যা প্রচার চালানোর মারাত্মক অভিযোগ করেন গনশক্তির পক্ষে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই জাল শিরোনাম ঘুরছে (ছবি দেখুন)। বিকৃতির কড়া প্রতিবাদ করেছে সিপিআই(এম)। 
বিকৃত করা পোস্টে গণশক্তির প্রথম পাতার ছবি দেওয়া হয়েছে। সেটিতে শিরোনামে লেখা হয়েছে, ‘বামপন্থার পুনরুত্থানেই নিহিত বাংলায় ইসলামের ভবিষ্যৎ’। শুধু শিরোনাম নয়। সেলিমের মুখের কথাও বিকৃত করা হয়েছে। ওইদিন সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেছিলেন, ‘সব বুথেই ভোট হবে’। সেই বিবৃতিকে বিকৃত করে লেখা হয়েছে, ‘সব মসজিদ থেকে আজান হবে’।

এর আগে ২৪ ও ২৫ জুন সিপিআই(এম) পলিট ব্যুরো বৈঠক হয় দিল্লিতে। রবিবার, ২৬ জুন বিবৃতি প্রকাশ করে পলিট ব্যুরো। সাংবাদিক সম্মেলন করেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা করছে তৃণমূল কংগ্রেস। কিছুতেই তা মেনে নেওয়া হবে না। 

পলিট ব্যুরোর বিবৃতিতে রাজ্যের পঞ্চায়েত ভোট প্রসঙ্গেও অবস্থান স্পষ্ট করেই জানিয়েছে সিপিআই(এম)।  মানুষের প্রতিরোধের উল্লেখ করেছে পলিট ব্যুরো। সিপিআই(এম)’র অবস্থান নিয়ে বিভ্রান্ত করতে যে এমন পোস্ট, তা বোঝাও যাচ্ছে।

বিভিন্ন স্তরেই নকল পোস্টের প্রতিবাদ রয়েছে। 


সীতারাম ইয়েচুরির বিবৃতি বিকৃতি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই বিষয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। 

Your Opinion

We hate spam as much as you do