প্রতিশ্রুতি পূরণ হয়নি! ফের রাজপথে চাকরিপ্রার্থীরা, বিকাশ ভবন অভিযান করল ডিএলএড ঐক্যমঞ্চ প্রাথমিকভাবে চাকরিপ্রার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। যদিও বিক্ষোভ তুলতে নারাজ আন্দোলনকারীরা। এরপর টেনে হিঁচড়ে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।
নিয়োগের দাবি, চাকরিপ্রার্থীরা প্রতিবাদে ধর্মতলায় হামাগুড়ি দিলেন
28th July 2024
নিয়োগের দাবিতে ফের রাজপথে চাকরিপ্রার্থীরা। রবিবাসরীয় দুপুরে ধর্মতলায় চাকরি আন্দোলনের উত্তাপ ছড়ায়। এদিন ২০১৪ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। বেশ অনেকক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর।
শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে গত ৭৬৬ দিন ধরে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা ধর্না দিয়ে নানা কর্মসূচি পালন করছেন। এখনও তাঁদের চাকরি অধরা। সেই সকল চাকরিপ্রার্থীরা এদিন আন্দোলনে সামিল হন। শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত চলে মিছিল। ধর্মতলায় হামাগুড়ি দিয়ে চলল প্রতীকী প্রতিবাদ।
এদিন বিক্ষোভ দেখানোর সময়ে অসুস্থ হয়ে পড়েন এক চাকরিপ্রার্থী। তাঁকে উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয়। বিক্ষোভকারীদের হঠাতে ময়দানে নামে পুলিশ।
প্রতিশ্রুতি পূরণ হয়নি! ফের রাজপথে চাকরিপ্রার্থীরা, বিকাশ ভবন অভিযান করল ডিএলএড ঐক্যমঞ্চ
প্রাথমিকভাবে চাকরিপ্রার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। যদিও বিক্ষোভ তুলতে নারাজ আন্দোলনকারীরা। এরপর টেনে হিঁচড়ে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিন বিক্ষোভের প্রথম সারিতে অনেক মহিলা মুখ লক্ষ্য করা যায়। রীতিমতো রাস্তাতে শুয়ে বেশ কিছু মহিলা প্রতিবাদ জানান। তাঁদের দাবি, সমস্ত শূন্যপদ আপডেট করে সকল টেট পাশদের নিয়োগ করতে হবে। একইসঙ্গে বিচারপতিদেরও বিষয়টি নিয়ে 'মানবিক' হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
We hate spam as much as you do