৯৮ নং ওয়ার্ড দীর্ঘদিন পর বামেদের হাত থেকে তৃণমূলের হাতে চলে যায়। তখন নেতাজীনগরে UCRC এর এই অফিস প্রকাশ্যে দখল নেয় তৃণমূল কর্মীরা
নেতাজীনগরে বাস্তুহারা সমিতির অফিস পুনরুদ্ধার, সিপিআইএমের বিপুল জমায়েত
গত মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ৯৮ নং ওয়ার্ড দীর্ঘদিন পর বামেদের হাত থেকে তৃণমূলের হাতে চলে যায়। তখন নেতাজীনগরে UCRC এর এই অফিস প্রকাশ্যে দখল নেয় তৃণমূল কর্মীরা। সেই ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ঘটনা বিধায়ক অরূপ বিশ্বাসের সামনে হয় বলে অভিযোগ। যদিও কলকাতার পুর প্রশাসক ববি হাকিম ঘটনার নিন্দা করেন বলে জানা যায়।
আজ সিপিআইএম কর্মীরা ব্যাপক জমায়েতের মধ্যে দিয়ে অফিস পুনরুদ্ধার করে। আবার লাল রঙের ঝান্ডা সহ বাস্তুহারা পরিষদের ঝান্ডা লাগিয়ে দেয়।
We hate spam as much as you do