Tranding

10:16 AM - 04 Feb 2026

Home / National / মহারাষ্ট্রে নগর পঞ্চায়েত ভোটে কংগ্রেস-NCP-শিবসেনা জোট জয়ী , বিজেপি অনেক কম

মহারাষ্ট্রে নগর পঞ্চায়েত ভোটে কংগ্রেস-NCP-শিবসেনা জোট জয়ী , বিজেপি অনেক কম

মোট -১০৬ NCP - ২৫, কংগ্রেস ১৮ শিবসেনা ১৪ মোট - ৫৭ ----- বিজেপি - ২৪ এখনো কিছু বাকি আছে

মহারাষ্ট্রে নগর পঞ্চায়েত ভোটে কংগ্রেস-NCP-শিবসেনা জোট জয়ী , বিজেপি অনেক কম

মহারাষ্ট্রে নগর পঞ্চায়েত ভোটে কংগ্রেস-NCP-শিবসেনা জোট জয়ী , বিজেপি অনেক কম 


মোট -১০৬  NCP - ২৫, কংগ্রেস ১৮ শিবসেনা ১৪ মোট - ৫৭ -----  বিজেপি - ২৪ 
এখনো কিছু বাকি আছে

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি বৃহত্তম পার্টি হয়েও সরকার গঠন করতে পারেনি। শিবসেনাকে নিয়ে কংগ্রেস-এনসিপির জোট সরকার গড়েছিলেন বহু বিতর্কের পর। তারপর মহারাষ্ট্রে নগর পঞ্চায়েত নির্বাচনও সেই একই ফলের পুনরাবৃত্তি। বিজেপির দাবি, তারা বেশি আসনে জিতেছে সবথেকে, তারাই বৃহত্তম পার্টি। কিন্তু মহাজোটের দখলেই সিংহভাগ নগর পঞ্চায়েত।


কার দখলে কটি নগর পঞ্চয়েত
মহারাষ্ট্র মোট ১০৬টি নগর পঞ্চেয়েতে ভোট হয়েছে। এদিন সেই ফলাফল প্রকাশে আসতে দেখা গিয়েছে, শাসক জোট অর্ধেকেরও বেশি নগর পঞ্চায়েতের দখল নিয়েছে ইতিমধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৬টির মধ্যে ২৪টি নগর পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। তারপর এনসিপি জিতেছে ২৫টি নগর পঞ্চায়েতে, কংগ্রেস ১৮টিতে এবং শিবসেনা ১৪টিতে।

 

বিজেপির তিন প্রতিপক্ষের টেক্কা
মহারাষ্ট্রে ১০৬টি নগর পঞ্চায়েতের মধ্যে বেশি কিছু এলাকায় কংগ্রেস, এনসিপি ও শিবসেনা জোট করে লড়ছে। আর বেশ কিছু এলাকায় যে যার ক্ষমতায় লড়াই করেছে এককভাবে। সেই নিরিখে দেখা গিয়েছে অনেক কেন্দ্রে ভোট হয়েছে চতুর্মুখী। এই লড়াইয়ে চার প্রতিপক্ষই সমানে সমানে টক্কর দিয়েছে। তবে বিজেপির তিন প্রতিপক্ষ একত্রিতভাবে টেক্কা দিয়েছে এই নির্বাচনে।

 

 


কার দখলে কতগুলি আসন
১০৬ নগর পঞ্চায়েতের মোট আসনে মধ্যে বিজেপি পেয়েছে ৩৯০টি আসন। তারপর রয়েছে এনসিপি। এনসিপির দখলে গিয়েছে ৩৬৯টি আসন। কংগ্রেস দখল করেছে ৩০৫টি আসম। আর শিবসেনা জিতেছে ১৭৮টি আসনে। কংগ্রেস, এনসিপি, শিবসেনাকে যদি মহা বিকাশ আঘাড়ি হিসেবে ধরা হয় তবে তাদের সিংহভাগ আসনের থেকে অনেক পিছিয়ে বিজেপি। বিজেপির থেকে দ্বিগুণেরও বেশি আসনে জয়ী হয়েছে মহা বিকাশ আঘাড়ি।

 

Your Opinion

We hate spam as much as you do