নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, শুক্রবার রাতে বালিগঞ্জ প্লেসে বাইকে চড়ে ৩ জন দুষ্কৃতী এসেছিল। প্রথমে তারা এলাকায় তনিমাদেবীর অনুগামী বলে পরিচিতদের নাম নিয়ে ডাকাডাকি ও হুমকির সুরে গালমন্দ করেন। এরপর পর পর ২টি বোমা মেরে চলে যায় দুষ্কৃতীরা। তনিমাদেবী সহ স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা শাসক দলের আশ্রিত।
কলকাতার বালিগঞ্জ প্লেসে বোমাবাজি। ভোটের সুষ্ঠতা নিয়ে প্রশ্ন।
৬৮ নং ওয়ার্ডে বোমার শব্দে ঘুম ভাঙল বাসিন্দাদের। সদ্য প্রয়াত মন্ত্রীর বোন অভিযোগ আনলেন তৃণমূলের বিরুদ্ধে।
রবিবার কলকাতায় ভোট। চলছে বন্দুক হাতে খাঁকি উর্দিধারীদের রুট মার্চ, কড়া নিরাপত্তায় কলকাতা। কিন্তু এরই মধ্যে রাতের কলকাতায় বোমাবাজির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার ৬৮ নম্বর ওয়ার্ডের অভিজাত বালিগঞ্জ প্লেসের বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায়। রাজ্যের প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তথা ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভয়ের পরিবেশ তৈরি করতেই বোমা ছুড়েছে। তবে, অভিযোগ উড়িয়ে দিয়েছেন তনিমাদেবীর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়।
নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, শুক্রবার রাতে বালিগঞ্জ প্লেসে বাইকে চড়ে ৩ জন দুষ্কৃতী এসেছিল। প্রথমে তারা এলাকায় তনিমাদেবীর অনুগামী বলে পরিচিতদের নাম নিয়ে ডাকাডাকি ও হুমকির সুরে গালমন্দ করেন। এরপর পর পর ২টি বোমা মেরে চলে যায় দুষ্কৃতীরা। তনিমাদেবী সহ স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা শাসক দলের আশ্রিত।
ভোটের মুখে এই ঘটনায় রীতিমত আতঙ্কিত বালিগঞ্জ প্লেসে স্থানীয় বাসিন্দারা। তাঁদেরই একজনের কথায়, ‘গত ৫০-৬০ বছর আমরা এখানে থাকি। এরকম বোমা বাজির ঘটনার কখনও ঘটেনি।’ দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের নাম করে বোমাবাজি করেছে বলে দাবি স্থানীয়দের একাংশের।
তবে অভিযোগ মানছেন না তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, ‘যাঁদের বাড়ির সামনে এই ঘটনা তাঁরাই বোমা মেরেছেন।’
এর আগে ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে তনিমা চট্টোপাধ্যায়ের প্রচারের জন্য দেওয়াল লিখন তৃণমূলের তরফে মুছে দেওয়া হয়েছে।
We hate spam as much as you do