সিপিএমের ব্যানার-ফেস্টুন ছেড়ায় উত্তেজনা খড়দা কামারহাটি পৌরসভায়
খড়দহ পৌরসভার আট নম্বর ওয়ার্ড এলাকায় সিপিআইএম প্রার্থী প্রদীপ্তা দেবরায় এর ব্যানার-ফেস্টুন ছেড়া কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল, সিপিআইএম প্রার্থীর অভিযোগ ভোটে হেরে যাবে বলে তৃণমূল কংগ্রেস তাদের ব্যানার ফেস্টুন ছিড়ে দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, পাশাপাশি তৃণমূল নেতা গোপাল সাহা বলেন ব্যানার-ফেস্টুন ছেড়া তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়, সিপিআইএম প্রার্থী হেরে যাবে বলে প্রচার পাওয়ার জন্য এলাকায় নিজেরাই এই সমস্ত কাজ করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়াল খরদা পৌরসভার আট নম্বর ওয়ার্ড দক্ষিণ পল্লী এলাকায় ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ।
খড়দা পরে এবার কামারহাটি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অদ্রি রায় পোস্টারে কে বা কারা 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষের পোস্টার লাগিয়ে দেয় ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া দেশপ্রিয় নগর এর আদর্শ পল্লীতে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অদ্রি একটি ফ্লেক্স লাগানো হয় সেই ফ্লেক্সের উপরে অর্পিতা ঘোষ এর স্টিকার লাগিয়ে দেয় এই বিষয়টি জানাজানি হতেই এলাকায় সিপিআইএম কর্মীরা ক্ষিপ্ত হয় তারা বিক্ষোভ নামে আদর্শ পল্লী অঞ্চলে তারা বিক্ষোভ করে এ ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল সংঘটিত করে এই ধিক্কার বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী অদ্রি রায় এরিয়া কমিটির সদস্য সিআই টি ইউ নেতা সুবীর ভট্টাচার্য ভাস্কর গুহ রায় এবং অরূপ রায় সহ ছাত্র যুব মহিলা কর্মী নেতৃত্বরা এই বিক্ষোভ মিছিলে এবং এই বিক্ষোভে অংশ গ্রহণ করে
We hate spam as much as you do