Tranding

01:17 AM - 07 May 2026

Home / National / দিল্লিতে মুজরা করেন শিন্ডে’, বেদান্ত -ফক্সকন গুজরাট যাওয়ায় সমালোচনা উদ্ধব ঠাকরের

দিল্লিতে মুজরা করেন শিন্ডে’, বেদান্ত -ফক্সকন গুজরাট যাওয়ায় সমালোচনা উদ্ধব ঠাকরের

দলীয় কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে দেবেন্দ্র ফড়নবীশ ও একনাথ শিন্ডের তীব্র সমালোচনা করেন। ২০ বিলিয়ন ডলারের বেদান্ত-ফক্সকন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট গুজরাতে নির্মাণ হবে। এর জেরেই শিন্ডে কটাক্ষের মুখে পড়েছেন। উদ্ধব ঠাকরে বলেন, 'মুম্বই দেশের বাণিজ্যিক ও শিল্পের রাজধানী। ক্রমাগত মুম্বই ও মহারাষ্ট্র থেকে শিল্পগুলোকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বেদান্ত মুম্বই ছেড়ে চলে গিয়েছে। এর জন্য আপনাদের লজ্জা পাওয়া উচিত। এটিকে ফের রাজ্যে ফিরিয়ে আনতে হবে।

দিল্লিতে মুজরা করেন শিন্ডে’, বেদান্ত -ফক্সকন গুজরাট যাওয়ায় সমালোচনা উদ্ধব ঠাকরের

‘দিল্লিতে মুজরা করেন শিন্ডে’, বেদান্ত -ফক্সকন গুজরাট যাওয়ায় সমালোচনা উদ্ধব ঠাকরের

Sep 22 2022,

তীব্র ভাষায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সমালোচনা করলেন উদ্ধব ঠাকরে। দিল্লিতে শিন্ডে 'মুজরা' করছেন বলেন তিনি কটাক্ষ করেন। বেদান্ত-ফক্সকন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের জন্য গুজরাতকে বেছে নিয়েছে। এর বিরোধিতা করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন। বুধবার শিল্পপতি গৌতম আদানির সঙ্গে উদ্ধব ঠাকরের বৈঠক হয়েছে। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
 

দলীয় কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে দেবেন্দ্র ফড়নবীশ ও একনাথ শিন্ডের তীব্র সমালোচনা করেন। ২০ বিলিয়ন ডলারের বেদান্ত-ফক্সকন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট গুজরাতে নির্মাণ হবে। এর জেরেই শিন্ডে কটাক্ষের মুখে পড়েছেন। উদ্ধব ঠাকরে বলেন, 'মুম্বই দেশের বাণিজ্যিক ও শিল্পের রাজধানী। ক্রমাগত মুম্বই ও মহারাষ্ট্র থেকে শিল্পগুলোকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বেদান্ত মুম্বই ছেড়ে চলে গিয়েছে। এর জন্য আপনাদের লজ্জা পাওয়া উচিত। এটিকে ফের রাজ্যে ফিরিয়ে আনতে হবে। দিল্লিতে একনাথ শিন্ডে মুজরা করেন। মুম্বই থেকে রাজ্য থেকে শিল্প চলে যাচ্ছে, এই বিষয়ে কোনও কথা বলেন না।'

বিধায়কদের সমালোচনা উদ্ধব ঠাকরের
চলতি বছরের অগাস্টে শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন একনাথ শিন্ডে সহ একাধিক বিধায়ক। তাঁদের তীব্র সমালোচনা করে উদ্ধব ঠাকরে গোরেগাঁওয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, বিশাল সংখ্যক বিশ্বাস ঘাতকের থেকে অল্প সৎ লোক থাকা ভালো। তিনি বলেন, যদিও কেউ দল ছাড়তে চান, এখনই চলে যেতে পারেন। উদ্ধব ঠাকরে শিবসেনা বিধায়কদের বিদ্রোহের সময় বালসাহেব ঠাকরের নীতি বহন করে চলেছেন বলে মন্তব্য করেছিলেন। সেই সময় পাল্টা একনাথ শিন্ডে মন্তব্য করেন, তিনিই বাল সাহেব ঠাকরের নীতি বহন করে চলছেন।

কয়েকদিন আগেই শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে অমিত শাহের সমাচনা করেন। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, এক মাসের মধ্যে মুম্বইয়ের নাগরিকত্ব নিয়ে তাঁকে নির্বাচনে হারিয়ে দেখাতে হবে অমিত শাহকে। যদিও এই চ্যালেঞ্জের পাল্টা বিজেপির তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

বুধবার মুম্বইয়ে শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে শিল্পপতি গৌতম আদানি বৈঠক করেন। আদানি গ্রুপের শীর্ষস্থানীয় এক আধিকারিক এই বৈঠকের কথা স্বীকার করেছেন। তবে কী বিষয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে গৌতম আদানির বৈঠক হয়েছে, তা জানাতে অস্বীকার করেছেন।
 

Your Opinion

We hate spam as much as you do