কর্নাটকের স্থানীয় পৌর প্রশাসনের ভোটে কংগ্রেসের বিশাল জয় হল। প্রশাসক বিজেপি তৃতীয় স্থানে আছে।
কর্নাটকের পৌরভোটে কং-প্রথম,বিজেপি-৩য়
কর্নাটকের স্থানীয় পৌর প্রশাসনের ভোটে কংগ্রেসের বিশাল জয় হল। প্রশাসক বিজেপি তৃতীয় স্থানে আছে। গত মঙ্গলবার কর্নাটকের ১০টি স্থানীয় পৌর প্রশাসনের নির্বাচন হয়। এতে কংগ্রেস ৭টি পৌরসভা দখল করে। অন্যদিকে বিজেপি পেয়েছে "১টি আর জনতা দল ইউনাইটেড পেয়েছে ২টি পৌর প্রশাসন। কংগ্রেস মোট ১১৬ আসনে জয়লাভ করেছে । অন্যদিকে জেডিইউ পেয়েছে ৬৭ , বিজেপির ভাগ্যে এসেছে ৫৬টি আসন।
কংগ্রেস নেতা শিবকুমার সমর্থকদের কোনো বিজয় উৎসব করতে বারন করেন। বিধানসভা বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া জনগণকে অভিনন্দন জানান। তিনি বিজেপির মুখ্যমন্ত্রীকে অবিলম্বে সরকার ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করার দাবী জানান।
গত বিধানসভা নির্বাচনে বিজেপির গরিষ্ঠতা ছিল না। পরে অন্য দলের বিধায়কদের দলবদল ঘটিয়ে জনতা দলের সরকার ভেঙে দেওয়া হয়।
We hate spam as much as you do