Tranding

12:00 PM - 04 Feb 2026

Home / National / অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ প্রবল বর্ষণে ভাসল

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ প্রবল বর্ষণে ভাসল

ঘূর্ণিঝড়টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর ক্রমশ উত্তরদিকে এগোচ্ছে৷ ইতিমধ্যেই, অন্ধ্রপ্রদেশের কোনাসিমা, কাকিনাদা, কৃষ্ণা, বাপাতলা এবং প্রকাশম সহ সাতটি জেলা থেকে ২১১টি ত্রাণ শিবিরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৯,৪৫৪ জন নাগরিককে৷

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ প্রবল বর্ষণে ভাসল

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ প্রবল বর্ষণে ভাসল 

December 05, 2023, 

তামিলনাড়ুকে একপ্রকার বানভাসি করে দিয়ে অবশেষে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’৷ ল্যান্ডফলের সময়ে তার গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার৷ IMD সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১টা বেজে ৪০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের বাপাতলা এলাকায় ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’৷ ৩ ঘণ্টা ধরে চলে এই ল্যান্ডফল৷

ঘূর্ণিঝড়টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর ক্রমশ উত্তরদিকে এগোচ্ছে৷ ইতিমধ্যেই, অন্ধ্রপ্রদেশের কোনাসিমা, কাকিনাদা, কৃষ্ণা, বাপাতলা এবং প্রকাশম সহ সাতটি জেলা থেকে ২১১টি ত্রাণ শিবিরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৯,৪৫৪ জন নাগরিককে৷

ল্যান্ডফলের আগেই প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় 'মিগজাউমে'-র প্রভাবে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, এ বারের বৃষ্টি ইতিমধ্যেই ২০১৫ সালের রেকর্ড ছাপিয়ে গিয়েছে৷ তামিলনাড়ু জুড়ে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে বলে সূত্রের খবর৷

অন্যদিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাব ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় দিনভরই মেঘলা আকাশ বজায় থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূল ও উপকূল সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আজ, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতা জেলায়।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা৷ সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। তবে ঘূর্ণিঝড়ের কারণে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই বাংলা উপকূলে। শুক্রবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া৷ শনি ও রবি থেকে শীতের আমেজ ফেরার সম্ভাবনা

Your Opinion

We hate spam as much as you do